আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আবেদ আলীর ছেলের দুর্নীতিতে, সাজা পাবে ব্রাজিল?

আবেদ আলীর ছেলের দুর্নীতিতে, সাজা পাবে ব্রাজিল?

ব্রাজিল আর আর্জেন্টিনার ফুটবল নিয়ে এদেশে উন্মাদনার শেষ নেই। দুই দলের সমর্থকদের মাঝে কথার লড়াই তো নিয়মিতই চলে, বড় টুর্নামেন্ট এলে সেটা মারামারির পর্যায়ে চলে যায়। চলতি কোপা আমেরিকা থেকে ব্রাজিলের বিদায়ের পর দলটির সমর্থকেরা এমনিতেই মনোঃকষ্টে আছেন। তার ওপর দুর্নীতিবাজ বাবা-ছেলের কাণ্ডে ব্রাজিল সমর্থকেরা আছেন বিব্রতকর অবস্থায়।

 

বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিপিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন এবং তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে। এরপরই সোহানুরের একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে দুর্নীতিতে জড়িত এই যুবককে।

সোহানুরের এই ছবি শেয়ার করে ব্রাজিল সমর্থকদের ট্রোল করছেন আর্জেন্টিনা সমর্থকরা। তাই হলুদ শিবির বেশ বিপদেই আছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে, দুর্নীতিবাজদের দায়-দায়িত্ব কেন সকল ব্রাজিল সমর্থককে নিতে হবে? একজন লিখেছেন, ‘দুর্নীতি করবে ওরা, আর সাজা পাবে ব্রাজিল?’

আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘ছাত্রলীগ যেহেতু ওর দুর্নীতির দায় নেয়নি। ব্রাজিলও ওর দুর্নীতির দায় নেবে না। ব্রাজিল সমর্থকদের পক্ষ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো।’ এছাড়া অনেকেই আর্জেন্টিনার জার্সি পরিহিত অন্যায়কারীদের ছবি পোস্ট করে জবাব দেওয়ারও চেষ্টা করছেন।

এর আগে প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামকে সোমবার (০৮ জুলাই) অব্যাহতি দেওয়া হয়েছে। সোহানুর রহমান সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আবেদ আলীও গ্রেপ্তার হয়েছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত