আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

'আর কোনো দাবি নেই, আক্কাছ-মেরাজের ফাঁসি চাই'

'আর কোনো দাবি নেই, আক্কাছ-মেরাজের ফাঁসি চাই'


'আর কোনো দাবি নেই, আক্কাছ-মেরাজের ফাঁসি চাই'- রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম বাবুল হত্যার বিচারের দাবিতে এ স্লোগানে মুখরিত বাঘা উপজেলা ছাত্রলীগ। 


শুক্রবার (১২ জুলাই) বিকালে কালো পতাকা ও ব্যাচ ধারণ করে বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করে বাঘা উপজেলা ছাত্রলীগ।

রাজশাহীর বাঘায় প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানো থেকে শুরু করে বিভিন্ন সময় দায়েরকৃত ২১টি মামলার আসামি পৌর মেয়র আক্কাছ আলী এবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি হয়েছেন। তার সঙ্গে যুক্ত ছিলেন উপজেলার পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা মেরাজুল ইসলাম মেরাজ। তাদের ফাঁসি চেয়ে এবার আন্দোলনে নেমেছে বাঘা উপজেলা ছাত্রলীগের সদস্যরা। 

শুক্রবার বিকেল ৫টায় এক সমাবেশে বাবুল হত্যায় সম্পৃক্ত সব আসামিদের অবিলম্বে গ্রেপ্তার এবং আক্কাছ-মেরাজের ফাঁসি চেয়ে উপজেলার প্রধান-প্রধান সড়কে বিক্ষোভ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয় তারা।


এ সময় ছাত্রলীগ নেতা জাহিদ হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন নিহত আশরাফুল ইসলাম বাবুলের বড় ছেলে ছাত্রলীগ নেতা আশিক জাবেন লাবু, রাহয়ানুল হক, শুভ শেখ, বাঁধন, রঞ্জু হাসান, ইশা ও শাহীনুরসহ অনেকে। ছাত্রলীগ নেতারা বলেন, আমরা খুনের বদলে খুন চাইনা। আমরা অপরাধীদের শাস্তি চাই। আক্কাছ-মেরাজের ফাঁসি না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। 

বিক্ষোভ কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জিামান রিন্টু, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুজ্জামান সাইদ, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, বাঘা উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপ্পন, বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ও বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেনসহ অনেকে।
 
উল্লেখ্য, গত ২২ জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌর মেয়র আক্কাছের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। এ সময় পৌর মেয়র আক্কাছের নেতৃত্বে ওই মানববন্ধনে হামলা চালানো হয়। এতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। পরে ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় বাঘা থানায় একটি হত্যা মামলা হয়। 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত