আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কোটা আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তীব্র সমালোচনার মুখে

কোটা আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তীব্র সমালোচনার মুখে

প্রশ্নফাঁস ও কোটা আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ৩০তম বিসিএসের কাস্টমস কর্মকর্তা ও জনপ্রিয় ক্যারিয়ারবিষয়ক বক্তা সুশান্ত পাল। এই পোস্টের পর একটি সংবাদমাধ্যমের লোগোসহ ফটোকার্ড শেয়ার করে তাকে প্রশ্নফাঁস কাণ্ডে দোষী সাব্যস্ত করে স্যোশাল মিডিয়ায় মিথ্যা তথ্যও ছড়ানো হয়েছে। এতসবকাণ্ডে ক্রমাগত কমছে তার পেজ ফলোয়ার। এদিকে, সুশান্তের সেই পোস্ট নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।


শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় রাশেদ এক পোস্টে লিখেন, ‘সুশান্ত পাল এখন সরকারি কর্মকর্তা। সরকার কোটার পক্ষে। আর তিনি সরকারের লোক হয়ে কোটার বিপক্ষে পোস্ট করে কি তার চাকরি হারাবেন? আপনি বরং তার কাছে কোটার বিপক্ষে অবস্থান দাবি করেই ভুল করছেন।’

পোস্টে তিনি আরও লিখেন, ‘তার (সুশান্ত পাল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও তিনি খুব ঝামেলায় আছেন। এই সুযোগে কোটার বিপক্ষে অবস্থান না নিয়ে কোটার পক্ষে অবস্থান নিয়ে তিনি সরকারের আনুকূল্য পেয়ে দুর্নীতির চাপ থেকেও কিছুটা বাঁচতে চান। একটা মানুষের বাঁচার আবদার নিয়ে এত ঠাট্টা মশকরা কেন করেন? তাকে বাঁচতে দেন।’

সুশান্ত পাল কৌশল করে ভাইরাল হতে চেয়েছেন উল্লেখ করে রাশেদ আরও লিখেন, ‘আর হ্যাঁ! সরকারি কর্মকর্তা হিসেবে তিনি অনেকদিন ভাইরাল হতে পারছেন না। তিনি জানেন, ভালো কিছু বললে ভাইরাল হতে পারবেন না। তাই এমনকিছু বলেছেন যে, তিনি আবার আলোচনার বিষয়বস্তু। এই জনগণ ভালো মানুষের থেকে ভাইরাল মানুষকে বেশি মূল্যায়ন করেন। তাই তিনি ইচ্ছাকৃতভাবেই ভাইরাল হলেন!’


 
এর আগে শুক্রবার সুশান্ত ফেসবুক পোস্টে লেখেন, ‘কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। (আরও ভালো হয় ব্লক করে দিলে।) এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না। আমি আপনার ফরমায়েশের চাকর নই।’

পোস্টে তিনি বলেন, ‘এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান, তাহলে বুঝব, আপনার কোনো লজ্জাশরম ও কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, কমবে। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন।’

পোস্টের শেষে সুশান্ত পাল বলেন, ‘আপনার হাতে কাজ নেই, আর আমার হাতে সময় নেই। এ কারণেই আমি চাইছি না যে, আপনি মনে এত কষ্ট নিয়েও আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

পোস্টের কমেন্ট বক্সে সুশান্ত পাল আবার লিখেছেন, ‘এখানে যারা উলটাপালটা কমেন্ট করছ এত সুন্দর করে বুঝিয়ে বলার পরও, তোমাদের তো কোটা নিয়ে এত দুঃখ থাকার কথা নয়। তোমরা তো এমনিতেই চাকরি পাবে না—কোটা থাক না থাক; আরে ভাই, প্রিলিমিনারিই তো পাস করতে পারবে না! লজ্জাশরম ও পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতে না।’

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত