আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

রাজধানীতে ভারী বৃষ্টিপাতের পরে সৃষ্ট জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাদা ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


নিহতরা হলেন- মিরপুরের পল্লবীর রাসেল দাস (২৭) ও আলাউদ্দিন (১৭), ভাষানটেকের আব্দুর নূর (৩৫) ও পুরান ঢাকার আইউব আলী শেখ (৪৫)।

জানা গেছে, শুক্রবার বৃষ্টির সময় বারনটেক আজিজ মার্কেটের একটি ফার্নিচার দোকানে পানি জমে যায়। তখন সেই পানিতেই কর্মচারী রাসেল দাস ও আলাউদ্দিন বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তারা মারা যান। পরে পুলিশ হাসপাতাল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মর্গে পাঠানো হয়।

রাসেল দাসের ভায়রা ভাই সুমন দাস গণমাধ্যমকে জানান, চট্টগ্রামের পটিয়া উপজেলার রতন দাসের ছেলে রাসেল। বাউনিয়াবাদ আজিজ মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার ১৭ মাস বয়সি এক ছেলে রয়েছে। আলাউদ্দিন ময়মনসিংহ তারাকান্দা উপজেলার বাচ্চু মিয়ার ছেলে। থাকতেন বাউনিয়ার আজিজ মার্কেট এলাকায়।


এদিকে একই দিন বাসার নিচে জমে থাকা পানির মাঝে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল নুর। পরে লোকজন তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুর নূর উত্তর ভাষানটেক এলাকায় একটি বাসায় থাকতেন। তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন।

অপরদিকে, পুরান ঢাকার আগরবাতি গলিতে বৈদ্যুতিক জোড়া খাম্বার সামনে পানির মধ্যে আউব আলী অচেতন হয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আউব আলী পেশায় রংমিস্ত্রি ছিলেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত