আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

প্রবীণ সাংবাদিক শফিক রেহমান গ্রেফতার : পাঁচ দিনের রিমান্ডে

প্রবীণ সাংবাদিক শফিক রেহমান গ্রেফতার : পাঁচ দিনের রিমান্ডে

সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে বিশিষ্ট সাংবাদিক ও যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক  শফিক রেহমানকে শনিবার সকালে তার ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান জানান, বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল থেকে সাক্ষাৎকার নেওয়ার কথা বলে কয়েকজন বাসায় ঢোকেন। শফিক রেহমান সাক্ষাৎকার দিচ্ছেন ভেবে তিনি (তালেয়া রেহমান) বাসার ভেতরে ছিলেন। পরে বাসার বাবুর্চি জানান, শফিক রেহমানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাকে নেওয়ার সময় তিনি বাধা দেন। এ সময় তাকে (বাবুর্চিকে) মারধর করে চুপ থাকতে বলা হয়।

এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মাশরুকুর রহমান জানান, গত বছর পল্টন থানায় দায়েরকৃত একটি মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার বলেন, ‘২০১৫ সালের অাগস্ট মাসের পল্টন থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

উপকমিশনার মশরুকুর রহমান খালেদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় গত বছর পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দাবি, প্রধানমন্ত্রীর ছেলেকে অপহরণ ও হত্যা চেষ্টার ওই মামলায় শফিক রেহমানের সংশ্লিষ্টতা পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে আদালতে নিলে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার হাসান আরাফাত শনিবার দুপুরে সাত দিন রিমান্ডে চেয়ে আবেদন করেন।

অন্যদিকে অশীতিপর এই সাংবাদিকের জামিনের আবেদন করেন বিএনপি সমর্থক আইনজীবীদের নেতা সানাউল্লাহ মিয়াসহ অন্যরা।

শুনানি নিয়ে মহানগর হাকিম মাজহারুল ইসলাম জামিনের আবেদন নাকচ করেপাঁচ দিন রিমান্ডের আদেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় তাকে রিমান্ডে দেয়া হলো।


শফিক রেহমান নানা সংবাদ মাধ্যমে কাজ করলেও গত শতকের ৮০ এর দশকে সাপ্তাহিক যায়যায়দিন সম্পাদনার মধ্য দিয়ে ব্যাপক পরিচিতি পান।

তখন সামরিক শাসক এইচ এম এরশাদের রোষানলে পড়ে তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। এরশাদের পতনের পর ফের বাংলাদেশে ফেরেন বিবিসিতে কাজ করে আসা এই সাংবাদিক।

সেনাসমর্থিত সরকারের বিরুদ্ধে লেখালেখির জন্য ২০০৮ সালে তিনি যায়যায়দিন-এর সম্পাদক পদটি হারান।

এছাড়া, তিনি বাংলাদেশ টেলিভিশন-এ ‘লাল গোলাপ’ নামক একটি টক শো উপস্থাপনা করতেন যা বর্তমানে বাংলাভিশনে প্রচার হয়। এছাড়া, তিনি দৈনিক নয়াদিগন্তে কলাম লেখেন এবং 'মৌচাকে ঢিল' নামক একটি ম্যাগাজিন সম্পাদনা করেন। তিনি বিএনপিপন্থি থিংক ট্যাঙ্ক গ্রুপ-২০০৯ বা জি-নাইন এর সঙ্গে যুক্ত।

প্রখ্যাত অধ্যাপক সাইদুর রহমানের ছেলে শফিক রেহমানের স্ত্রী তালেয়ার প্রতিষ্ঠান ডেমোক্রেসি ওয়াচ নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিসেবে সক্রিয়।


শেয়ার করুন

পাঠকের মতামত