আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ট্রাম্পকে মাসে ৪৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

ট্রাম্পকে মাসে ৪৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী একটি নতুন তহবিলে প্রতি মাসে প্রায় ৪৫ মিলিয়ন ডলার প্রতিশ্রুতি দেওয়ার পরিকল্পনা করছেন। ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার এ কথা জানিয়েছে।


ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে বলেছে, ইলন মাস্কের অনুদান আমেরিকা পিএসি (পলিটিক্যাল অ্যাকসন কমিটি) নামে একটি রাজনৈতিক তহবিলে যাবে। যা নভেম্বরের সাধারণ নির্বাচনের আগে সুইং স্টেটের বাসিন্দাদের মধ্যে ভোটার নিবন্ধন, প্রারম্ভিক ভোটদান এবং মেল-ইন ব্যালট প্রচারের কাজে লাগানো হবে।

নতুন তহবিলের বেশ কয়েকজন প্রধান সমর্থকদের মধ্যে মাস্ক একজন। তহবিল সরবরাহে অন্যদের মধ্যে প্যালান্টিরের সহ-প্রতিষ্ঠাতা জো লন্সডেল, কানাডায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফট এবং ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী টাইলার এবং ক্যামেরন উইঙ্কলেভোসসহ অন্যরা ও রয়েছেন।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পেনসিলভানিয়ার বাটলারে একটি রাজনৈতিক সমাবেশে গুলি থেকে বেঁচে যাওয়ার পর টেসলার প্রতিষ্ঠাতা (মাস্ক) শনিবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রার্থিতাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছেন।

মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্পূর্ণরূপে সমর্থন করি এবং তার আশু আরোগ্য কামনা করি।’

২৫০ বিলিয়ন ডলারের আনুমানিক সম্পদসহ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক, ২০২৪ সালের মার্কিন নির্বাচনের সময় ট্রাম্পের সাথে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছেন।- বাসস

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত