আপডেট :

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

শিক্ষার্থীদের আন্দোলনে জনগণকে সাড়া দেওয়ার আহ্বান

শিক্ষার্থীদের আন্দোলনে জনগণকে সাড়া দেওয়ার আহ্বান

এলএবাংলা নিউজঃ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে জনগণকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।


ন্যাশনাল আওয়ামী পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান যাদু মিয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।


জাতীয় প্রেসক্লাবে আজকের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা যে আহ্বান জানিয়েছেন, আমি মনে করি সারা দেশের মানুষের সেই আহ্বানে সাড়া দেওয়া উচিত। সব রাজনৈতিক দলেরও তাঁদের পাশে এসে দাঁড়ানো উচিত।’ তিনি বলেন, ‘এ দেশের মানুষ জেগে উঠছে। বিশ্বাস করি, জনগণ তাদের অধিকার আদায় করে নেবে।’


বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার গতকাল যা ঘটিয়েছে, তা বাংলাদেশে আমরা আগে কখনো দেখিনি। হাসপাতালের মধ্যে গিয়ে সরকারি দলের লোকজন ছাত্রদের ওপর আক্রমণ করেছে। এটা আমরা কখনো চিন্তাও করতে পারি না।’

গোটা শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গতকাল শুধু আন্দোলন নয়, সন্তানদের ওপর অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে আক্রমণ করা হয়েছে। কী ভয়াবহ আক্রমণ। শুধু ঢাকায় নয়, সারা দেশে হয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের দাবি ন্যায়সংগত ও যৌক্তিক বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রীই কোটা বাতিল করেছিলেন। তিনি বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আপনারা (সরকারি দলের নেতা-কর্মী) তাঁদের ওপর অস্ত্রশস্ত্র হাতে নিয়ে বাহিনীকে লেলিয়ে দিয়েছেন। কী ভয়াবহ নির্যাতন করে আজকে আপনারা তাঁদের দমন করার চেষ্টা করছেন।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত