আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকারীদের বিচারের দাবী

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকারীদের বিচারের দাবী

কোটা সংস্কারের আন্দোলনের সমন্বয়ক রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকারীদের বিচার বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান ও মৌন মিছিল কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ বুধবার সকাল সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্ল্যাকার্ড হাতে শিক্ষকরা অবস্থান নেন।


এ সময় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিজয় মোহন চাকী, সাধারণ সম্পাদক আসাদ মন্ডল, শিক্ষক মতিউর রহমান, ড. তুহিন ওয়াদুদ, উমর ফারুক, শাহীনুর রহমান, আপেল মাহমুদ, তাবিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

এদিকে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের গায়েবি জানাজা শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এদিন দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-কুড়িগ্রাম সড়কে কিছুক্ষণ বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর মর্ডান মোড় অবস্থান নেন। 

এ সময়  শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেনো, জবাব চাই, জবাব চাই’, ‘প্রশাসন এর কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, চলবে না, চলবে না ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভে শিক্ষার্থীরা ১ নং গেট কে শহীদ আবু সাঈদ গেট নামকরণের দাবি জানান।


একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষক উমর ফারুক বলেন, আবু সাঈদ নিরস্ত্র ছিল, তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারতো, লাঠিচার্জ করতে পারত। সে আত্মসমর্পণ করেছে। এরপরও তাকে একাধিকবার গুলি করা হয়েছে। আমি মনে করি পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এবং এর পেছনে উপরের নির্দেশ রয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে।

বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, আমি আবু সাঈদের বৃদ্ধ, জীর্ন, শীর্ণ বিত্তহীন বাবাকে দেখেছি। তার টাকাতে পুলিশের ওই পোশাক, অস্ত্র, রাবার বুলেট কেনা হয়েছে। আমি দেশের সব শিক্ষকদের অনুরোধ করবো, আপনার মাথা নিচু না করে মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। আপনাদের মেরুদণ্ড সোজা না হলে জাতি মেরুদণ্ডহীন হয়ে পড়বে। আমরা সেই জাতিকে দেখতে চাই না।

শিক্ষক সমিতির সভাপতি ড. বিজয় মোহন চাকী বলেন, আমরা সবাই ট্রমাটাইজ হয়ে পড়েছি। সুষ্ঠুভাবে চিন্তার অবস্থা আমাদের নেই। আমরা নির্বাহী কমিটির সভা ডেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব। 

এরপর শিক্ষকদের একটি মৌন মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত