আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসাবে চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে চাঁপাইনাবগঞ্জ শহরের শান্তিমোড়ে এসে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।


এ সময় শিক্ষাথীদের গুলি করে হত্যা ও হামলার বিচার দাবি করেন তারা। পরে নিহতদের জন্য মোনাজাত শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গোল চত্বরে গিয়ে শেষ হয়।

এদিকে বিকালে শিবগঞ্জ উপজেলায় একই কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বিকাল ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ইসলামী ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিকাল ৫টার দিকে শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে তারা।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত