আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বাংলাদেশ পুলিশে বড় রদবদল

বাংলাদেশ পুলিশে বড় রদবদল

পুলিশ সুপার পদমর্যাদার আরো ৪৮ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের দুজন অতিরিক্ত আইজি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৮ জুলাই) চারটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই বদলির আদেশ জারি করে।

   প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, রাজারবাগ পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) একেএম শহিদুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি এবং সুপারনিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কৃষ্ণপদ রায়কে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া পুলিশ অধিদপ্তরে সংযুক্ত চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, সারদা পুলিশ অ্যাকাডেমির ড. মো. আক্কাস উদ্দিন ভূঞাকে অ্যান্টি টেররিজম ইউনিটে, অ্যান্টি টেররিজম ইউনিটের মো. আসাদ উল্লাহ চৌধুরীকে নৌ পুলিশে, ময়মনসিংহ রেঞ্জের (সিলেট রেঞ্জে সংযুক্ত) মো. এনামুল কবিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়ির মীর মোদ্দাচ্ছের হোসেনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

 

এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার আরো ৪৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ঢাকা, চট্রগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল, রাজশাহী মহানগর ছাড়াও বিভিন্ন রেঞ্জ, সিআইডি, পিবিআই, নৌ, পুলিশ অধিদপ্তর, এপিবিএন, র‍্যাব ও ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত