আপডেট :

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

প্রতিশোধ নয়, সবাই মিলে দেশ গড়তে হবে

প্রতিশোধ নয়, সবাই মিলে দেশ গড়তে হবে

গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোয় আন্দোলনকারী শিক্ষার্থীসহ দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। 


বুধবার (৭ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে কথা বলে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাসপোর্ট হাতে পেয়েছেন। এতদিন সরকার পাসপোর্ট নিয়ে ঝামেলা করছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি আমাদের আছে। 

তবে দেশের যে চিকিৎসকরা তাকে দেখছেন, তারা এখনো ফ্লাই করার অনুমতি দেননি। তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকরা যখনই অনুমতি দেবেন, তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার ব্যবস্থা করা হবে।

‘কোথায় নেওয়া হবে সেটি এখনো নির্ধারণ করা হয়নি, সেই কারণে বলা যাচ্ছে না,’ বলেন তিনি।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল।

সে প্রসঙ্গে তিনি বলেন, ‘গত রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা হয়েছে। বহুদিন পর মুক্ত বেগম খালেদা জিয়াকে দেখলাম। তিনি মানসিকভাবে ভালো আছেন, শারীরিকভাবে তাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল।’

এই পরিবর্তিত সময় ও সরকার পরিবর্তনের ঘটনাপ্রবাহ বিএনপি চেয়ারপারসন পর্যবেক্ষণ করেছেন কি না জানতে চাইলে ফখরুল বলেন, ‘তিনি পুরো বিষয় পর্যবেক্ষণ করেছেন। তিনি পুরো বিষয় জানেন।’

ফখরুল বলেন, ‘শিক্ষার্থীরা আন্দোলন করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে, এ জন্য বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের ও দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, শান্ত থাকতে বলেছেন। 

তিনি বলেছেন, সরকার এত দিন ধরে নির্যাতন-নিপীড়ন করলেও প্রতিশোধের মানসিকতা রাখা যাবে না। সবাই মিলে এই দেশ গড়ে তুলতে হবে।

‘দলের নেতাকর্মীদের উদ্দেশে চেয়ারপারসন বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলা বা নির্যাতনের কোনো ঘটনায় বিএনপি-যুবদল-ছাত্রদল কোনোভাবেই সম্পৃক্ত হবে না। 

বিশেষত যুবদল-ছাত্রদলকে দেশের প্রতিটি এলাকায় মন্দির-উপাসনালয় দেখে রাখার দায়িত্ব পালন করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা দূর করতে বিএনপি-যুবদল-ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এটাই দলের সিদ্ধান্ত,’ জানান ফখরুল।

বিএনপি মহাসচিব আরও জানান, ‘বিএনপি চেয়ারপারসন আশা করেন, শিগগির দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফিরবেন। জনগণের প্রত্যাশার সরকার আসবে এবং সুষ্ঠু রাজনীতির ধারা ফিরে আসবে।’

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত