আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের পদত্যাগ

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান।

বুধবার (৭ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠান নূরুল আলম।


রেজিস্ট্রার আবু হাসান বলেছেন, উপাচার্য মো. নূরুল আলম ব্যক্তিগত ও পারিবারিক কারণে আজ দুপুরে পদত্যাগপত্র মেইল করেছেন। আমি সব ফর্মালিটিজ শেষে মহামান্য রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তরে পাঠিয়েছি।

একই দিন পদত্যাগ করেছেন চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান। তিনি গণমাধ্যমকে বলেন, পারিবারিক কারণে আমিও পদত্যাগ করেছি। পদত্যাগের বিষয়টি আমি উপাচার্যকে মৌখিকভাবে জানিয়োছিলাম। উপাচার্যের বিশেষ অনুরোধে আজকে ভার্চুয়ালি সিন্ডিকেট সভা পরিচালনা করতে হয়েছে। এরপরই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যতম প্রধান ভূমিকা রেখেছিলেন জাবির শিক্ষার্থীরা। কিন্তু শেখ হাসিনা সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে চরম নিপীড়ন চালায়। এ সময় তার ভূমিকার জন্য প্রশ্নবিদ্ধ হন নূরুল আলম। ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ড. মো. নূরুল আলমেরও পদত্যাগের দাবি ওঠে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত