আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বাংলাদেশের ভবিষ্যৎ কি?

বাংলাদেশের ভবিষ্যৎ কি?


এক সময়ের সবচেয়ে দাপুটে ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন অনেকটা অনিবার্য ছিল। শুধু সময়ের ব্যাপার ছাড়া আর কিছু না। বাঁচ বিচার না করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি মেরে পাখির মত মানুষ হত্যা করেছেন শেখ হাসিনা। এ প্রেক্ষাপটে তাঁর বিরুদ্ধে ক্ষোভ আরো প্রচন্ড হয়েছে। এবং উপায় না দেখে হাসিনার পতন হলো ৫ আগস্টে। হাসিনার পতনে পুরো বাংলাদেশ এত উল্লাসমুখর যে ওই দিন বাংলাদেশের রাস্তায় কয়েক কোটি মানুষ নেমেছিল। তাই ৫ আগস্ট বাংলাদেশর ইতিহাসে অন্যতম বৃহৎ ঘটনা। অনেকে মনে করেন স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর ৫ আগস্ট বাংলাদেশের জন্য সর্ববৃহৎ ঘটনা। কাকতালীয়ভাবে দুটি ঘটনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে কেন্দ্র করে। যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং স্বাধীন বাংলাদেমর রুপকার তার পবিবারকে দুই দুইবার ক্ষমতাচ্যুতি করা হয় । একবার ১৫ আগেস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে এবং দ্বিতীয়বার ৫ আগস্ট হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করে।
রিপাবলিক বাংলা নামের ভারতের এক গণমাধ্যমকে সজীব ওয়াজিব জয় বলেন, ‘মা বাংলাদেশ ছেড়ে যেতে চাননি। তিনি চেয়ে ছিলেন- পদত্যাগ করবেন। আমাদের গ্রামের বাড়িতে গিয়ে থাকবেন। আমরা বলেছি যে না, তারা ঘোষণা দিয়েছে গণভবনে হামলা করবে। তারা তোমাকে বাঁচতে দেবে না। তাকে অনেক বুঝিয়ে হেলিকপ্টারে উঠিয়েছি। তিনি যদি ভারতে না যেতেন তবে তাকে পিটিয়ে মেরে ফেলা হতো।’

কেন হাসিনাকে মারা হত
কোটা বিরোধী ছাত্র আন্দোলন ছিল একেবার শান্তিপূর্ণ। এ আন্দোলন ছিল প্রথম দিকে ঢাকা বিশ্বদ্যিালয় কেন্দ্রিক। কিন্তু চীন সফর শেষে ১১ জুলাই এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছিলেন” রাজাকারের নাতিপুতিদের কি চাকরি দেবো”। এমন মন্তব্যে পুরো জাতি ক্ষুব্ধ হয়ে উঠে। সেই দিন রাতে ঢাকা বিশ্বদ্যিালয়ের ছাত্ররা বিক্ষোভে নেমে পরে। এর পরের দিন থেকে বিক্ষোভ বাড়তে থাকে। ১৪ এবং ১৫ জুলাই শেখ হাসিনা তার ক্যাডার ছাত্র লীগকে দিয়ে ছাত্রদের ওপর গুলি চালায়। সর্বশেষ ১৮ এবং ১৯ জুলাই ছাত্র লীগ, পুলিশ এবং র‍্যাবকে দিয়ে এলাপাতাড়ি গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছে। শুধু তাই নয়, গত ৪ এবং ৫ আগস্ট ছাত্র লীগ এবং পুলিশ লেলিয়ে দিয়ে দেদারছে মানুষ হত্যা করে আনেআদলন দমাতে নিদের্শ দেন শেখ হাসিনা।
এর খেসারত হিসেবে ৫ আগস্ট তাকে মাত্র ৪৫ মিনিটের নোটিশে তার প্রিয় বন্ধু ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা।

সেনাবাহিনী কেন ছাত্রদের পাশে
১৮ এবং ১৯ জুলাই এ কমপক্ষে ৫০০ মানুষ নিহত হয়েছে। যার সমালোচনা পুরো বিশ্বব্যাপী। এতে করে বাংলাাদেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এরপর ১০ হাজারো বেশি মানুষকে শেখ হাসিনা গ্রেপ্তার করে । যা ছিল একেবারে দমন পীড়ন। শুধু এ বছরের ১২০ জনের বেশি এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সব কারনে সেনাবিহনীর কিছু অফিসার আগে থেকে ছাত্রদের পাশে ছিল। জানা গেছে, ৩ আগস্ট কুমিল্লা সেনানিবাসের জিওসি এবং আরো কয়েক অফিসার ছাত্রদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। ৪ আগস্ট আমি প্রধান তার কলিগদের সাথে মিটিং করে প্রেসে ঘোষনা দেন আর্মি জনগণের পাশে থাকবে। এরপর মূল ঘনার দিন ৫ আগস্ট। সেই দিন সকালে আর্মি চিফ এবং অন্য দুই বাহিনীর প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। হাসিনা আরো বল প্রয়োগের জন্য বলেন। কিন্তু সেনা বাহিনী বাস্তবতা তুলে ধরে তা করতে অস্বীকার করেন। কারণ সকাল ১১টায় টঙ্গী দিয়ে ২০ থেকে ৩০ হাজার মানুষ ঢাকায় ঢুকে যায়। অন্যদিকে ঢাকার চার দিক দিয়ে হাজার হাজার মানুষ ঢুকতে থাকে। যা ঠেকানোর মত শক্তি কারো ছিল না। পুলিশ নীরহ মানুষকে কিছু সময় গুলি করেছে। কিন্তু পরে তাদের ঢাকায় ঢুকতে দিতে বাধ্য হয়।
একটি সূত্র জানায়, শেষ মুহূর্তে শেখ হাসিনা বিক্ষোভ দমনে ভারতের সাহায্য নিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। কিন্তু সার্বভৌমত্বে প্রশ্নে সেনা বাহিনী সেটি মেনে নেয়নি। হাসিনাকে ৪৫ মিনিটের মধ্যে দেশ ছাড়তে বলেছেন। অনেকটা জীবন বাচাঁতে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।

সজীব ওয়াজেন জয় কি বলেন
বিভিন্ন মিডিয়াতে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশকে সিরিয়া বানিয়ে ফেলেছে। আমার পরিবার তিনবার চেষ্টা করেছে। শেখ হাসিনা এতো কিছু করার পরেও তাকে বাংলার মানুষ বের করে দিল, হত্যা করতে গেল। এখন বাংলাদেশে কি হবে এটা আর আমাদের পরিবারের দায়িত্ব না।’
প্রথম ভিডিও বার্তায় জয় অভিমানের সুরে বলেন, ‘ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কী হবে, তা আমার চিন্তার বিষয় না, আমাদের পরিবারেরও চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন।’
ডয়চেভেলের বাংলা বিভাগে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বর্তমানে শেখ হাসিনার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই। শেখ পরিবারের কোনো সদস্যরই রাজনীতিতে আসার কোনো কারণ নেই।’

বাংলাদেশের ভবিষ্যৎ কি
বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠকে রাষ্ট্রপতি ড, মুহম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করতে রাজী হয়েছেন।
কিন্তু এরমধ্যে পুরো দেশে অরাজক অবস্থা চলছে। তিন দিন ধরে ( ৫ আগস্ট থেকে) রাস্তায় কোন পুলিশ নেই। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতি হচ্ছে। সাতক্ষীরা এবং শেরপুর কারাগার ভেঙে সব আসামিদের ছেড়ে দেয়া হয়েছে। সারাদেশে কমপক্ষে ২০০ পুলিশকে হত্যা করা হয়েছে। ৪০০ থানা পুড়িয়ে দেয়া হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণ সহজ নয় বলে অনেকে মনে করেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত