আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আমরা পদে আছি কিন্তু পথে নেই : গয়েশ্বর

আমরা পদে আছি কিন্তু পথে নেই : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বর্তমানে অনেকেই ডক্টরেট ডিগ্রি করে এসে রাজনীতিতে জড়িয়ে পড়ছেন। তাই বলা যায়, আমরা এখন পদে আছি কিন্তু পথে নেই। আবার পদ খুঁজি, কিন্তু পথে যাইনা।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্রফোরাম আয়োজিত ‘বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী’র সন্ধানের দাবিতে’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘যারা রাজপথে ঘুরে ঘুরে রাস্তার ধুলা মাথায় নিয়ে, পতাকা হাতে রাজনীতি করতেন, তাদের সংখ্যা দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই বলতে হয়, আমরা পদে আছি কিন্তু পথে নেই।’

রাজনীতিতে প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘যেমন দেশে প্রাকৃতিক দুর্যোগ আসে, ঠিক তেমনি রাজনীতিতেও প্রাকৃতিক দুর্যোগ আসে।  দুর্যোগ যেমন বলে-কয়ে আসেনা, ঠিক তেমনি রাজনীতিতে দুর্যোগ আসলে এক পক্ষ চলে যাবে,  আরেক পক্ষ চলে আসবে।  এসব দুর্যোগ আমাদের সকলকে সুসংগঠিতভাবে মোকাবেলা করতে হবে।’

একই আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ সরকারের সমালোচনা করে বলেন, ‘যারা এখনও সরকারের বিরুদ্ধে সমালোচনা, বা কথা বলছেন তাদের অবস্থাও শফিক রেহমানের মতো হবে। তাই শফিক রেহমানকে সরকার গ্রেফতার করে এই বার্তাই সবার কাছে পৌঁছে দিতে চাচ্ছে।’

ক্ষমতাসীনদের বার্তা হচ্ছে নুরুল কবির, আসিফ নজরুল এবং মোর্তজাসহ যারা সরকারের সমালোচনা করেন তাদের জন্য। তাই সরকারের বিরুদ্ধে কথা বললেই শফিক রেহমানের মতো মামলা দিয়ে গ্রেফতার করা হবে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বে বিপন্ন হয়ে গেছে সব উল্লেখ করে সাবেক এ ছাত্রনেতা বলেন, ‘আপনারা কার কাছে অভিযোগ করবেন? যেখানে শফিক রেহমানের মতন একজন ব্যক্তির নিরাপত্তা নেই, তখন কে আপনাকে নিরাপত্তা দেবে?’

এ সময় তিনি দাবি করে বলেন, ‘নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলী সরকারের কাছেই আছে। যেদিন ইলিয়াস আলী নিখোঁজ হন, সেদিন সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে তাকে তুলে নিয়ে যায়। তাই ইলিয়াসকে নিখোঁজ সরকারই করেছে।’

সংগঠনের সভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, ডা.সাখাওয়াত হোসেন জীবন প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত