আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশ ব্যাংকের পুরো অর্থ ৩ মাসের মধ্যে ফেরত দেবে ফিলিপাইন!

বাংলাদেশ ব্যাংকের পুরো অর্থ ৩ মাসের মধ্যে ফেরত দেবে ফিলিপাইন!

ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) আশা করছে, রিজার্ভ থেকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের পুরোটা আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশকে ফেরত দেওয়া সম্ভব হবে।

এএমএলসির মহাপরিচালক জুুলিয়া বাকাই আবাদ এক সাক্ষাৎকারে বলেছেন, আমি আশা করছি এ জন্য (বাংলাদেশকে অর্থ ফেরত) মাত্র তিন মাস লাগবে। তবে তিন মাসই যে লাগবে, সে বিষয়ে আমি নিশ্চিত নই।’

ফিলিপাইনের গণমাধ্যমে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আবাদ নিশ্চিত করেন, ম্যানিলা রিজিওনাল ট্রায়াল কোর্ট প্রোভিশনাল অ্যাস্টেস প্রিজারভেশন অর্ডার (পিএপিও) জারি করেছেন। এই আদেশ ক্যাসিনো জাঙ্কেট অপারেটর কিম অংয়ের ফেরত দেওয়া ৪.৬৩ মিলিয়ন ডলারসহ এএমএলসির কাছে থাকা পুরো অর্থের জন্য দেওয়া হয়েছে। তা ছাড়া ১ মার্চ আপিল কোর্টের আদেশ বলে যে অর্থ আটকে দেয় এএমএলসি, তাও এর আওতায়ভুক্ত।

এখন আগামী ২০ দিনের মধ্যে পিএপিওর ওপর সংক্ষিপ্ত শুনানির দিন ধার্য করবেন আদালত। শুনানির পর আদালত রায় দেবেন। এরপর এএমএলসি দ্রুত রায় বাস্তবায়ন করবে।
 
আবাদ বলেন, আগামী তিন মাসের মধ্যে আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে এএমএলসির মাধ্যমে বাংলাদেশকে সব অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে যদি কোনো বিরোধী পক্ষ না থাকে। আমরা আশা করছি, কোনো বিরোধী পক্ষ থাকবে না। অর্থাৎ আর কোনো পক্ষ যদি এই অর্থ দাবি না করে, তাহলে বাংলাদেশ সরকারকে অর্থ ফেরত দিতে আদালত এএমএলসিকে অনুমতি দেবেন।

আদালতের এই প্রক্রিয়া শেষ হওয়ার পর বাংলাদেশ সরকারের পক্ষে যথাযথ নথিপত্র পেশ করতে হবে সংশ্লিষ্ট আদালতে। এর ভিত্তিতে আরো একটি রায় দেবেন আদালত। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার অর্থ ফেরত পাওয়ার যোগ্য হবে।

এদিকে ফিলিপাইনের সিনেট রিবন কমিটির শুনানিতে সিনেটর টিওফিসটো গুইনগোনা জানান, ফিলিপাইন অ্যামিউজমেন্ট অ্যান্ড গেমিং করপোরেশনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ৪৮ মিলিয়ন পেসো শনাক্ত হয়েছে। সরকার আইন পাস করলেই কেবল ওই অর্থ বাংলাদেশ সরকারকে ফেরত দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে নিয়ে যাওয়া হয়। বাকি ২ কোটি ডলার শ্রীলঙ্কায় পাচার করা হয়। শ্রীলঙ্কা থেকে এরইমধ্যে ওই ২ কোটি ডলার উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত