আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রিজার্ভ চুরি, দুর্নীতি ও নির্যাতন ইস্যুকে ভিন্নখাতে নিতে জয় অপহরণ মামলা: ফখরুল

রিজার্ভ চুরি, দুর্নীতি ও নির্যাতন ইস্যুকে ভিন্নখাতে নিতে জয় অপহরণ মামলা: ফখরুল

রিজার্ভ চুরি, দুর্নীতি, লুটপাট ও বিরোধীদলকে নির্যাতনের ভয়াবহ ইস্যুকে ভিন্নখাতে নিতেই প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা প্রচেষ্টার নামে ষড়যন্ত্রমূলক সাজানো মামলা দিয়ে সরকার সাংবাদিক ও সম্পাদকদের গ্রেফতার-হয়রানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।

বিবৃতিতে ফখরুল বলেন, “সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা মামলায় আবারো দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে শ্যোন এ্যারেষ্ট দেখিয়ে রিমান্ড চেয়েছে পুলিশ। রাজকোষ কেলেঙ্কারি সহ সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও বিরোধী দলকে নির্যাতনের ভয়াবহ ইস্যুকে ভিন্নখাতে নেয়ার জন্যই নতুন নতুন ষড়যন্ত্রমূলক সাজানো মিথ্যা মামলা দিয়ে এখন সাংবাদিক ও সম্পাদকদেরকে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। মানুষের কন্ঠরোধ করে ক্ষমতাকে কীভাবে দীর্ঘস্থায়ী করা যায় সেজন্য বর্তমান শাসকগোষ্ঠী চাপ প্রয়োগ করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, বিরোধী মতকে সহ্য করতে না পেরে ইতোপূর্বে আমার দেশ সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছে ভোটারবিহীন সরকার। গ্রেফতার করে ভয়াবহ নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে বেশ কয়েকজন সম্পাদকসহ টেলিভিশন মালিকদের ওপর। তারই ধারাবাহিকতায় দীর্ঘ তিন বছর ধরে কারাগারে বন্দি থাকা অবস্থায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আবারো কল্পকাহিনী তৈরী করে মিথ্যা সাজানো মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। কারাবন্দি মাহমুদুর রহমান বর্তমানে খুবই অসুস্থ। তিনি বারবার উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও তাঁকে কেবলমাত্র মানসিকভাবে দুর্বল ও বিপর্যস্ত করতেই সরকার নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করে রাখছে। যাতে তাঁকে দীর্ঘদিন আটকে রাখা যায়।

ফখরুল আরও বলেন, মাহমুদুর রহমানের ওপর সরকারের এহেন নিপীড়নের উদ্দেশ্য-তাদের লুটপাটের দু:শাসনের বিরুদ্ধে দেশে নি:শব্দ পরিবেশ বজায় রাখা। কারণ, মাহমুদুর রহমান অন্যায়, অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে এক দু:সাহসী কলমযোদ্ধা ও উচ্চকিত কন্ঠ। আমি সরকারের এহেন ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও রিমান্ড আবেদন বাতিল করে নি:শর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।”

শেয়ার করুন

পাঠকের মতামত