আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

জনগণের পাশে রয়েছে বিজিবি

জনগণের পাশে রয়েছে বিজিবি

সীমান্ত রয়েছে শান্ত

দেশের বিরাজমান পরিস্থিতির কারণে ঠাকুরগাঁও-পঞ্চগড জেলার বেশ কিছু সীমান্তবর্তী এলাকার ‘মাইনরিটি’ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছিল। নিরাপত্তা নিয়ে শঙ্কা কাজ করায় তারা বিজিবি ক্যাম্পের আশেপাশে আশ্রয় নেন। তবে সীমান্তে সীমান্তে বিজিবির সার্বক্ষণিক টহলে স্বস্তি ফিরেছে তাদের মাঝে।

শনিবর (১০ আগস্ট) দুপুরে আটোয়ারীর বালিয়া সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মো. তৌহিদুর রহমান।


আলোয়া খাওয়া ইউনিয়নের ৪ নাম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দীপ চন্দ্র সিংহ বলেন, বর্তমানে আমরা বিজিবির সহযোগিতা পাচ্ছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই মাঠেই বিজিবি কথা দিয়েছিল, আপনারা যেভাবে আমাদের সহযোগিতা চাইবেন সেভাবেই আমরা সহযোগিতা করবো।


তিনি বলেন, বর্তমানে তারা অনেক সহযোগিতা করছেন। যে কোনো মুহূর্তে আমি যদি ফোন দেই অথবা এলাকার যে কেউ ফোন দিলেই বিজিবি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে।

স্থানীয় বাসিন্দা চিত্রানি রানী বলেন, আমার এই দেশে জন্ম হয়েছে, এই দেশেই বড় হয়েছি, এই দেশে মরবো। আমরা দেশ ছেড়ে ভারত যাব না। আমাদের এই এলাকা একেবারে শান্ত। আমাদের এলাকায় বাড়িঘর কোথাও কোনো ধরনের আগুন বা ভাঙচুর হয়নি।

‘শুনছি দূরে কোথায় যেন হামলা হচ্ছে। আমাদের এলাকার কেউ সীমান্ত পাড়ি দিয়ে ভারত যেতে চায়নি। দূর থেকে লোক এসে সীমান্ত পাড়ি দিয়ে ভারত যেতে চেয়েছিল। আমাদের এখানে কোনো ধরনের সমস্যা নেই। আমরা এখানে এখন পর্যন্ত শান্তিতেই রয়েছি। তবে শুনছি দেশের অবস্থা নাকি ভালো না।’


কর্নেল তৌহিদুর রহমান বলেন, সীমান্তঘেঁষে বসবাসরত মানুষদের সঙ্গে আমরা দেখা করেছি। তারা একেবারে নিরাপদে রয়েছেন। তারা বিভিন্ন জায়গায় কিছু ঘটনার কথা শোনায় কিছুটা আতঙ্কে ছিলেন। সে কারণে তারা আমাদের ক্যাম্পের আশপাশে অবস্থান নিয়েছিলেন।

তিনি বলেন, বিজিবি এর আগেও সীমান্তের মানুষের পাশে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। জনগণের পাশে আমরা সবসময়ই ছিলাম। বর্তমানে সীমান্ত একেবারে শান্ত রয়েছে। মানুষের জান-মাল রক্ষার্থে দিন রাত আমাদের পক্ষ থেকে টহল চলছে। আতঙ্কিত হবার কোনো সুযোগ নেই। আমরা অনেক মানুষের সাথে কথা বলেছি, তারা স্বস্তি ফিরে পেয়েছেন।

এ সময় ৫০ বিজিবির ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহমদ, সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী, কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. জসিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত