আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমান, যাত্রায় বিলম্ব

পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত বিমান, যাত্রায় বিলম্ব

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় পাখির ধাক্কায় (বার্ড হিট) ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বিমানটিতে যান্ত্রিক ত্রুটির সৃষ্টির করে। ফলে প্রায় সাড়ে ৪ ঘণ্টা বিলম্বের পর বিমানটি সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। 


রোববার (১১ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে সৈয়দপুর আসার পথে অবতরণের সময় বিমানটির সামনের অংশে পাখির ধাক্কা লাগে। বিমানে ৭৪ জন যাত্রী ছিলেন, যারা এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। যান্ত্রিক ত্রুটি মেরামত করে সাড়ে ১২টার দিকে বিমানটি ৭০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।


এক যাত্রী জানান, 'ঠিক সোয়া ৮টার দিকে বিমানটি ল্যান্ড করছিল সৈয়দপুর বিমানবন্দরে। হঠাৎ করে বিমানে প্রচণ্ড ঝাঁকুনি সৃষ্টি হয়, যা আমাদের সবাইকে আতঙ্কিত করে তোলে। পাইলটের দক্ষতায় বিমানটি নিরাপদে অবতরণ করলেও আমরা দেখতে পাই যে একটি পাখির ধাক্কায় বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া জানান, বার্ড হিটের কারণে বিমানটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে এভিয়েশন প্রকৌশলীদের প্রচেষ্টায় ত্রুটি মেরামত করা সম্ভব হয়। এরপর বিমানটি সাড়ে ১২টার দিকে ঢাকায় ফিরে যায়। অন্যান্য বেসরকারি সংস্থার ফ্লাইটগুলিও স্বাভাবিকভাবে চলাচল করছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত