আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ১৫ আগস্টের মধ্যে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন,  ঘোষিত এ সময়ের মধ্যে পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ না দিলে ধরে নেওয়া হবে তারা আর চাকরি করবেন না, তাদেরকে পলাতক ঘোষণা করা হবে।' ১১ আগস্ট রোববার সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কোনো রাজনৈতিক দল চাঁদাবাজি, দখলবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দল বা রাজনীতি করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্য দিয়েই করতে হবে। এ ব্যাপারে শিগগিরই একটা আইন করা হচ্ছে। মনে চাইল আর একটি রাজনৈতিক দল গঠন করে চাঁদাবাজি শুরু করে দেওয়া হলো, এগুলো করতে দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ‘আওয়ামী লীগের মতো এত বড় একটি দলের যে অবস্থা এখন, তা দুঃখজনক। এমন সব অপরাধ করেছে, আজ তারা সবাই পালিয়ে বেড়াচ্ছে। এখান থেকে অন্য দলের শিক্ষা নিতে হবে। কোনো দলই অপকর্ম করে ছাড় পাবে না।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগের পর সংসদ ভবন এবং গণভবন ঘিরে যা হয়েছে, তা দুঃখজনক।  এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো সংরক্ষণের দায়িত্ব সবার। তবে, যেকোনো গণ-অভ্যুত্থানের পর অনেক দেশেই এরকম ঘটে।’

সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতনের জন্য দুঃখ প্রকাশ করে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত