আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নতুন মুখ নিয়ে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নতুন মুখ নিয়ে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা


আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।


সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর সহিংসতা) ঠিক করেন। আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি আপনারা ভালো করে জানেন আমি নতুন লোক না। ‌ গত পাঁচ বছর আপনারা আমার সঙ্গে ছিলেন। আই উইল মেক ইউর দ্যাট কন্সটিটেন্সি একেবারেই কোনো ইলেকশন যাতে না হয়। ‌আমি এখনো ইনফ্লুয়েন্স রাখি ইলেকশন কমিশনে।


সাখাওয়াত হোসেন বলেন, দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি (আওয়ামী লীগ)। আপনারা পার্টি গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করবো। ‌আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেইস (নতুন মুখ নিয়ে), উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট (রাজনৈতিক আইনের মধ্য দিয়ে)।

তিনি বলেন, আওয়ামী লীগ একসময় সেক্যুলারপন্থি দল ছিল মিডল ক্লাসের। মুসলিম লীগ যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের। কত বড় মানুষের দল। যিনি এ দেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারও সন্দেহ থাকার কথা না। উনার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে। সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে।‌ লোকজন লুকিয়ে বেড়াচ্ছে, আবার পেলে কী জানি হয়।


‘আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি- আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের জঙ্গি না হয় তবে একটা দলকে ব্যান করাটা আনলেস। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ভেরি ব্যাড কালচার। রাজনৈতিক দলকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিষিদ্ধ করা হয়। 

জামায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না- এ বিষয়ে তিনি বলেন, এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। যার কাছে জিজ্ঞেস করার কথা তাকে বাদ দিয়ে আমাকে জিজ্ঞেস করছেন কেন।

১৫ আগস্ট ছুটি থাকবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এটা ক্যাবিনেটের কাজ। আমি কেবিনেটে ওটা আলোচনা করবো।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত