আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

কাজ শুরু করেছে কাউখালীর থানা পুলিশ

কাজ শুরু করেছে কাউখালীর থানা পুলিশ

কিছুদিনের কর্মবিরতির পর সোমবার (১২ আগস্ট) থেকে নতুন উদ্যমে পিরোজপুরের কাউখালী থানায় আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু হয়েছে। কর্মস্থলে ফিরে আসা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেছে কাউখালী উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবীর, বিএনপির সদস্য সচিব এইচ.এম. দ্বীন মোহাম্মদ, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলী হোসেন, এবং হাজী ফজলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


কাউখালী থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, দেশের বর্তমান পরিস্থিতির কারণে থানার সকল অফিসার এবং পুলিশ সদস্যরা থানার ভেতরেই অবস্থান করছিলেন। তবে সোমবার থেকে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় সকল প্রকার নিরাপত্তা ডিউটি এবং সেবা কার্যক্রম পুরোদমে শুরু করেছেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত