আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নাটোরের খবর

নাটোরে শিক্ষার্থীদের সমাবেশে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।


রোববার (১১ আগস্ট) সকালে শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় নাটোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত ছাত্র-ছাত্রীরা সমাবেশে যোগ দেন। এতে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখোর হয়ে উঠে সমাবেশ। সমাবেশে শিক্ষার্থী ছাড়াও অভিভাবরা মঞ্চে উপস্থিত হন।

শিক্ষার্থীরা বলেন, আমরা দেশের জন্য তাজা রক্ত দিয়েছি। আমাদের ভাই-বোনেরা নিজের জীবন উৎসর্গ করেছে। শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজ আমরা নতুন ভাবে স্বাধীনতা পেয়েছি। 


তারা বলেন, শেখ হাসিনার পতন করে আমরা ঘরে ফিরেছি। আজ থেকে এখন থেকে নাটোরে কোনো সমন্বয়ক কমিটি নেই, কেউ সমন্বয়ক না। আজ থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্য কোনো দল নেই, আজ থেকে আমরা সাধারণ শিক্ষার্থী। এ আন্দোলনে কারো থেকে কারো অবদান কম নই, সবার অবদান রয়েছে। আমরা সমন্বয়ক হতে আসি নাই। আমাদের একটাই উদ্দেশ্য ছিল, স্বাধীনতা অর্জন। তা আমরা অর্জন করেছি। এখন থেকে আমরা অন্যায়, নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াবো। আমরা সকলে মিলে নতুন করে বাংলাদেশ সংস্কার করবো। 

এসময় সমাবেশে কৃষি উদ্যোক্তা মো. সেলিম রেজা, যমুনা টেলিভিশনের রিপোর্টার নাজমুল হাসান, শিক্ষার্থী রনি, ইসাহাক, মুসা, জনিসহ শিক্ষক ও অভিভাবকরা বক্তব্যে রাখেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত