আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জনগণ সরকারের সাথে নেই বুঝতে পেরেই শফিক রেহমান গ্রেফতার : ডা. জাফরুল্লাহ

জনগণ সরকারের সাথে নেই বুঝতে পেরেই শফিক রেহমান গ্রেফতার : ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার জানে তাদের পায়ের তলায় মাটি নেই। জনগণ সরকারের সাথে নেই। একথা বুঝতে পেরেই শফিক রেহমানকে গ্রেফতার করেছে সরকার। তিনি বলেন, শফিক রেহমান এতদিন বাইরে থাকবে কেন। সরকার বরং একটু দেরি করে ফেলেছে। তাকে আগেই গ্রেফতার করতে পারতো সরকার। এই সরকার খুবই চতুর বুদ্ধিমত্তার সাথে কাজ করে। তাই ধীরে ধীরে কাজটা করেছে।

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সিনিয়র সাংবাদিক শফিক রেহমানের মুক্তির দাবিতে শফিক রেহমান মুক্তি মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, সরকারেরও ভালোভাবে জানা উচিত দেশের কিছু মানুষকে বোকা বানানো যায় কিন্তু সব মানুষকে এক সাথে বোকা বানানো যায় না। মানুষ ফুসছে কিন্তু কথা বলতে পারছে না। সরকার যদি চালাক হয় তাহলে একটু পিছনে যেতে হবে। জয় যেদিন ঢাকা মেডিকেল কলেজে জন্মগ্রহণ করে সেদিন প্রথম শেখ হাসিনাকে লাল গোলাপ নিয়ে কে শুভেচ্ছা জানিয়েছিল। একথা যেন একটু স্মরণ করে দেখে।

ডা. জাফরুল্লাহ বলেন, বাংলাদেশে রাজকোষ চুরির কেলেঙ্কারী ভিন্নখাতে প্রবাহিত করতে দেশের জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, এটা এক বছর আগের ঘটনা, একটি মামলাও হয়নি। আজকে আমরা কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। সামগ্রিকভাবে আজ আমরা দ্বিধাবিভক্ত। শফিক রেহমানকে গ্রেফতার করা হবে আমি আগেই জানতাম।

সরকারের উদ্দেশে জাফরুল্লাহ বলেন, আজকে শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে ছাড়েন বা না ছাড়েন তাতে কিছু বলার নেই। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, এক শফিক রেহমান জেলে থাকলে হাজার শফিক রেহমান বাইরে থাকবে।

শেয়ার করুন

পাঠকের মতামত