আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

পুলিশের বিশেষ শাখায় বড় ধরনের রদবদল

পুলিশের বিশেষ শাখায় বড় ধরনের রদবদল

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) বড় ধরনের রদবদল করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) আলমগীর হোসেন স্বাক্ষরিত চারটি অফিস আদেশের মাধ্যমে এই রদবদলের কথা জানানো হয়।

এর মধ্যে অফিস আদেশ ১১০৮/২০২৪ এর মাধ্যমে স্কুল অব ইন্টেলিজেন্সের কমান্ড্যান্ট সরদার তমিজউদ্দিন আহমেদকে এসবির ভারপ্রাপ্ত ডিআইজি (ট্রেনিং এন্ড রিসার্চ), অ্যাডিশনাল ডিআইজি (ইমিগ্রেশন) জি এম আজিজুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত ডিআইজি (পলিটিক্যাল উইং), অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. সরওয়ারকে ভারপ্রাপ্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি (সুপারনিউমারারী) মো. মুশেফেকুর রহমানকে ভারপ্রাপ্ত ডিআইজি (সিটি এসবি), ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল কুদ্দুছ আমিনকে ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল), ডিআইজি (পলিটিক্যাল উইং) এ জেড এম নাফিউল ইসলামকে ডিআইজি (ক্রিমিনাল ইন্টেল উইং-১), ডিআইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল) আমেনা বেগমকে  ডিআইজি (স্পেশাল এ্যাফেয়ার্স উইং) ও ডিআইজি (স্পেশাল এ্যাফেয়ার্স উইং) মো. মনিরুজ্জামানকে ডিআইজি (ক্রিমিনাল ইন্টেল উইং-১) হিসেবে পদায়ন করা হয়েছে।


অপর এক অফিস আদেশের মাধ্যমে ডিআইজি (সিটি এসবি) মো. মনির হোসেন, অ্যাডিশনাল ডিআইজি (সিটিএসবি-সাউথ) শেখ রফিকুল ইসলাম ও অ্যাডিশনাল ডিআইজি (পলিটিক্যাল-১) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে ঢাকার এসবি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া অ্যাডিশনাল ডিআইজি (কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স) মো. ফারুক হোসেনকে অ্যাডিশনাল ডিআইজি (পলিটিক্যাল-১) এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে (পলিটিক্যাল-২), অ্যাডিশনাল ডিআইজি (পলিটিক্যাল-২) মোহাম্মদ মোখেলছুর রহমানকে অ্যাডিশনাল ডিআইজি (এসওআই), অ্যাডিশনাল ডিআইজি , এসবি সরকার মোহাম্মদ কায়সারকে অ্যাডিশনাল ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল) ও অ্যাডিশনাল ডিআইজি , এসবি এ এইচ এম আবদুর রকিবকে অ্যাডিশনাল ডিআইজি (কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স) হিসেবে পদায়ন করা হয়েছে।


অন্য এক অফিস আদেশে বিশেষ পুলিশ সুপার (সুপার নিউমারারী অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) তাসমিয়াহ তাহলীলকে বিশেষ পুলিশ সুপার (এসওআই), (সুপার নিউমারারী অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি-উত্তর) মোহাম্মদ আশিকুর রহমানকে বিশেষ পুলিশ সুপার (ল্যান্ড এন্ড সিপোর্ট ইমিগ্রেশন-ইস্ট), বিশেষ পুলিশ সুপার (কনফিডেন্সিয়াল এন্ড এলআইসি) মো. জাহিদুর রহমানকে বিশেষ পুলিশ সুপার (ইএন্ডডি), বিশেষ পুলিশ সুপার, এসবি মোহাম্মদ মাহমুদুল কবীরকে বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি-ইস্ট) ও বিশেষ পুলিশ সুপার, এসবি মো. আশ্রাফুজ্জামানকে বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি-নর্থ) এর দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত