আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

সাবেক প্রতিমন্ত্রী দূতাবাসে লুকিয়ে থাকার দাবী 'মিথ্যা' বললেন ফ্রান্স দূতাবাস

সাবেক প্রতিমন্ত্রী দূতাবাসে  লুকিয়ে থাকার দাবী 'মিথ্যা' বললেন ফ্রান্স দূতাবাস

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে নাকচ করেছে ঢাকাস্থ ফরাসি দূতাবাস। ১৪ আগস্ট বুধবার ঢাকার ফরাসি দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘সাবেক মন্ত্রী আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা।’ গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে ভারতের দিল্লিতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার আগে-পরে পালান আরও অনেক মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রী। তাদের বিরুদ্ধে অবৈধ আয়ের অভিযোগ ছিল বিভিন্ন সময়ে। একে একে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করকে শুরু করেছে বিএফআইইউ। এরই পরিপ্রেক্ষিতে ১২ আগস্ট সব ব্যাংকে চিঠি দিয়ে সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিএফআইইউ। একইসঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি) তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে বলে জানানো হয়েছিল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত