আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

‘আমার জেতা আসন ছিনিয়ে নিয়েছে আরাফাত,:হিরো আলম

‘আমার জেতা আসন ছিনিয়ে নিয়েছে আরাফাত,:হিরো আলম

দ্বাদশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। আওয়ামী লীগের প্রার্থী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নিকট পরাজিত হন তিনি। নির্বাচনী প্রচারণাকালে তার ওপর হামলার ঘটনা ঘটে, যা সেসময় দেশি-বিদেশি সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।


ছাত্রজনতার এক দফা আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগ এবং সরকার পতনের পর ইতিমধ্যে আটক হয়েছেন বিগত সরকারের প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী ও নেতা। সম্প্রতি এক ভিডিওবার্তায় হিরো আলম ‘জোর করে তার জিতে যাওয়া আসন ছিনিয়ে নেয়া এবং পেটোয়া বাহিনী দিয়ে তার ওপর ন্যাক্কারজনক হামলার’ বিচার চেয়েছেন।


হিরো আলম বলেন, ‘জোর করে আমার জেতা আসন আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। সেসময় আরাফাত তার গুন্ডাবাহিনী দিয়ে আমার ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। আমি এ ব্যাপারে বনানী থানা এবং পরবর্তীতে ডিবির কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাইনি।’

এসময় হিরো আলম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আরাফাতকে আপনারা যেখানেই পাবেন, তাকে ধরে গণধোলাই দেবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবেন।’ এসময় তিনি নিজেও সঙ্গীসাথী নিয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাতকে খুঁজছেন এবং তাকে ধরতে পারলে গণধোলাই দেবেন হবে হুঁশিয়ারি উচ্চারণ করেন এই ইউটিউবার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত