আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বিপিএলে ফ্রাঞ্চাইজি কিনলেন শাকিব খান

বিপিএলে  ফ্রাঞ্চাইজি কিনলেন শাকিব খান

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে সকল ক্ষেত্রে। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের দায়িত্বভার নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। দেশের ক্রীড়াঙ্গন বিশেষ করে ক্রিকেটে চলছে চরম সংকটকাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। তবে এর মধ্যেই নতুন খবর, বিপিএলে দল কিনেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের মালিকাধীন রিমার্ক-হারল্যান।

বিপিএলের গেল আসর থেকেই শোনা যাচ্ছিল এবারের আয়োজনে নাম সরিয়ে নিতে পারে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। সেই তালিকায় সবার উপরেই ছিল ৪ বারের  চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০২৪ বিপিএলের শুরুতেই দলটির কর্নধার নাফিসা কামাল, আয়ের ভাগ দাবিতে আসর শুরুর আগেই আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে।


সরকার পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে যে বদল আসতে যাচ্ছে ক্রিকেট বোর্ডেও সেটা অনেকটাই দৃশ্যমান। তাই ধারনা করা হচ্ছে গত আসরেই দল না রাখার হুঙ্কার দেয়া নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকছে না আসন্ন বিপিএলে।

কিন্তু কুমিল্লা না থাকলেও বিপিএলে তারকা মালিকের উপস্থিতি কমছে না। ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত শাকিব খানের এই প্রতিষ্ঠানটি।


‘রিমার্ক ও হারল্যান’ নামের এই প্রতিষ্ঠানের সঙ্গে চলতি বছরের শুরুতেই যুক্ত হয়েছেন শাকিব, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মালিকানায় রয়েছেন দেশীয় চলচ্চিত্রের সেরা এই সুপারস্টার। তবে এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা নন শাকিব, দেশের ইলেকট্রনিক্স পন্য সামগ্রী উৎপাদনকারি প্রতিষ্ঠান ওয়ালটনের উদ্যোগেই গড়ে উঠেছে রিমার্ক-হারল্যান।

আগামী বিপিএলের জন্য ঢাকার ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনে নিয়েছে রিমার্ক-হারল্যান। ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

ইতোমধ্যে সাইনিং মানিসহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন করেছে উভয় পক্ষ। সবশেষ বিপিএলে ঢাকার মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে। দলের নাম তখন ছিল দুর্দান্ত ঢাকা। যদিও তার আগের বিপিএলে দলটির মালিকানা ছিল রুপা গ্রুপের কাছে। রুপা গ্রুপের অধীনে তখন দলের নাম ছিল ঢাকা ডমিনেটরস। এবারও অব্যাহত থাকছে নাম বদলের সেই পুরনো সংস্কৃতি। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।

এবারের বিপিএল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বছরের শেষ দিকে। আর আগামী সেপ্টেম্বরের যে কোনো সময়ে হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্র্যাঞ্জাইজিগুলো নিয়ে বেশ দুর্ভোগ পোহাতে হবে বিসিবিকে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত