আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে কাঁদলেন তার মা

মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে কাঁদলেন তার মা

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম তার ছেলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।


শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমানের মুক্তি দাবি করে কান্নায় ভেঙে পড়েন তিনি।


তিন বছর ধরে কারারুদ্ধ মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আমার দেশ পরিবার।


মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি সমস্ত জীবন অধ্যাপনা করে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। জীবনের এই দীর্ঘ পথ পরিক্রমায় কখনও ভাবতে পারিনি যে, বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা এমনই এক পরিস্থিতিতে পৌঁছাবে যখন প্রায় অন্তিমে এসে আমাকে সংবাদ সম্মেলন করতে হবে। বিগত ৭ বছর ধরে অব্যাহত জুলুম সহ্য করে আমি একমাত্র মহান আল্লাহ তায়ালার কাছে কেঁদেছি।


তিনি বলেন, আমি আশা পোষণ করছি সরকার প্রধানের জীঘাংসারও নিশ্চয়ই একটা শেষ আছে। আমার পুত্র এবং পুত্রবধূকে নিয়ে তিন জনের ছোট সংসার আবার স্বাভাবিক শুরু করার আশাতেই তো আজও বেঁচে আছি। আমারই হয়তোবা দুর্ভাগ্য যে, সেই প্রত্যাশা সফল হয়নি। আজও একমাত্র সন্তানের ঘরে ফিরে আসার পথের দিকে তাকিয়ে আছি।


তিনি বলেন, সরকারের জুলুম দিনের পর দিন অসহনীয় হয়ে উঠেছে।


মাহমুদুর রহমানের মা বলেন, আজ সকালে কাশিমপুর কারাগারে আমি আমার ছেলের সাথে সাক্ষাৎ করে এসেছি। আপনারা জেনে অবাক হবেন যে তার শরীরের ওজন ১০ কেজি কমে গেছে। ডান কাঁধের ব্যথায় সে রাতের পর রাত ঘুমাতে পারে না। বিনা চিকিৎসায় জেলে কোনোক্রমে জীবন ধারণ করে আছে। আদালতে আনলে তার ভেঙ্গে যাওয়া শরীর বোধহয় আপনাদেরও নজরে আসে।





মাহমুদুর রহমানকে নিয়ে ‘নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে’ দাবি করে তিনি বলেন, বাংলাদেশের একজন বিবেকবান মানুষও কী বিশ্বাস করবেন যে,শফিক রেহমান ও মাহমুদুর রহমান মিলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয়কে অপহরণের পরিকল্পনা করবেন? মাহমুদুর রহমান ২০০৬ সালে সরকারী দায়িত্ব পালন সমাপ্ত করে আজ পর্যন্ত একবারের জন্যও যুক্তরাষ্ট্রে যায়নি।


সংবাদ সম্মেলনের  মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাত প্রার্থনা করে তিনি বলেন, আমি আশা করি তিনিও একজন নারী ও মা হিসেবে আমার ব্যথা উপলব্ধি করতে সক্ষম হবেন। তদুপরি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র নিবাসী পুত্রকে অপহরণের যদি সত্যিই কোনো ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রে হয়ে থাকে সেক্ষেত্রে বিষয়টি সঠিকভাবে বাংলাদেশের জনগণকে জানানো একজন কূটনীতিকের দায়িত্বের মধ্যেই পরে। এ ব্যাপারে ধূম্রজাল সৃষ্টির সুযোগ দেয়া উচিত নয়।


প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার ব্যক্তিগত জীঘাংসা যদি আমার ছেলেকে দীর্ঘদিন কারাগারে আটক রেখেও পরিতৃপ্ত না হয়ে থাকে তাহলে আমাকে জেলে নেয়ার বিনিময়ে আমার নিরাপরাধ ছেলেকে মুক্তি দিন।


তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যত বিশ্বের সর্বাপেক্ষা ক্ষমতাশালী সরকারপ্রধান। তার নির্দেশ ও ইশারা ইঙ্গিতেই রাষ্ট্রের সকবল স্তম্ভ পরিচালিত হচ্ছে। তিনি চাইলেই আমাকে কারাগারে নিয়ে মাহমুদুর রহমানকে মুক্তি দিতে পারেন।


মাহমুদা বেগম বলেন, বাংলাদেশের সকল মায়ের কাছে এই বৃদ্ধা মায়ের আকুল আবেদন আপনারা আমার একমাত্র সন্তানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আমিও আপনাদের সকলের জন্য আল্লাহুর কাছে প্রার্থনা করি।


জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কবি ফরহাদ মজহার, আইনজীবী সালেহউদ্দিন আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত