আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গুলিবিদ্ধ হয়ে চোখ হারাতে বসলেন শিক্ষার্থী আমিনুর রহমান টুটুল

গুলিবিদ্ধ হয়ে চোখ হারাতে বসলেন শিক্ষার্থী আমিনুর রহমান টুটুল

পুলিশের ছোড়া রাবার বুলেটে চোখ হারাতে বসেছেন সিরাজগঞ্জের তাড়াশের কলেজছাত্র আমিনুর রহমান টুটুল (২৩)। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিলে ১টি গুলি এসে লাগে তার বাঁ চোখে। এখন বাঁ চোখে মোটেও দেখতে পাচ্ছেন না। টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না টুটুটের পরিবার।


আমিনুর রহমান টুটুল সিরাজগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের ছাত্র ও তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামের আলমের ছেলে।


জানা যায়, গত ১৬ জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে টুটুল। একপর্যায়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের ছোড়া ৩২টি রাবার বুলেট লাগে টুটুলের শরীরে। একটি গুলি এসে বিঁধে তার বাঁ চোখে। পরে সহপাঠীদের সহায়তায় তাকে সিরাজগঞ্জ শহরের একটি প্রাইভেট ক্লিনিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৮ জুলাই ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন। তবে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই হাসপাতালে রেটিনা অপারেশন করতে হবে বলে তাকে জানানো হয়।


আহত শিক্ষার্থী আমিনুর রহমান টুটুল বলেন, গত ১৬ জুলাই আন্দোলনে সহপাঠীদের সহায়তা করার সময় ৩২টি রাবার বুলেট এসে লাগে আমার শরীরে। ছুটোছুটির মাঝে পুলিশের ছোড়া গুলি চোখেও লাগে। এ সময় মাটিতে লুটিয়ে পড়লে আমার রুমমেট ও সহপাঠীরা আমাকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে।

এদিকে টুটুলের বাবা আলম হোসেন জানিয়েছেন, তিনি সহায় সম্বলহীন অতি দরিদ্র একজন মানুষ। এরই মধ্যে ছেলের চোখের চিকিৎসার জন্য হাঁস-মুরগি বেচে ও ধার-দেনা করে প্রায় ৭০ হাজার টাকা ব্যয় করেছেন। এখনো চোখের রেটিনা অপারেশন বাকি। এ সময় তিনি বিত্তবান ব্যক্তি ও সরকারের কাছে টুটুলের চিকিৎসার জন্য সহযোগিতা কামনাঙ করেন।

অপরদিকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, টুটুলের চোখ বাঁচাতে হলে দ্রুততম সময়ের মধ্যে উন্নত চিকিৎসার প্রয়োজন। তার চোখের অপারেশনের জন্য ৫ লক্ষাধিক টাকা লাগবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত