আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

৩ হাজার বছরের পুরানো ‘কিউনিফর্মে’ কাঠের চেয়ার-টেবিল কেনার তথ্য!

৩ হাজার বছরের পুরানো ‘কিউনিফর্মে’ কাঠের চেয়ার-টেবিল কেনার তথ্য!

তুরস্কের একটি সাইটে খনন করার সময় ৩ হাজার ৫০০ বছরের পুরানো লেখা খোদাই করা 'কিউনিফর্ম' পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। এটি প্রাচীন ব্রোঞ্জ যুগের শেষের দিকে জীবন কেমন ছিল, সে সম্পর্কে ধারণা দিতে পারে।


কিউনিফর্ম হলো লেখার প্রাচীনতম রূপগুলোর মধ্যে একটি। প্রাচীন মধ্যপ্রাচ্য জুড়ে এই পদ্ধতি ব্যবহৃত হয়েছিল। কিউনিফর্ম সুমেরীয়, আক্কাদীয় এবং মেসোপটেমিয়ার অন্যান্য প্রাচীন ভাষা লিপিবদ্ধ করেছে।

বিশ্বের প্রাচীনতম সভ্যতা বিকশিত হয়েছিল এখনকার আধুনিক ইরাকে। ওই অঞ্চলে উচ্চশিক্ষিত লিপিকাররা মাটির ফলকে নলখাগড়া ব্যবহার করে স্বতন্ত্র কীলক আকৃতির অক্ষর তৈরি করেছিলেন।

নতুন পাওয়া কিউনিফর্মটি খ্রিস্টপূর্ব ১৫ শতকের সময়কালের। ধারণা করা হচ্ছে, সম্ভবত কোনো কিছুর 'রসিদ' হিসাবে কাজ করেছিল আক্কাদীয় সময়ের এই কিউনিফর্মটি। এতে প্রচুর পরিমাণে আসবাবপত্র কেনার বর্ণনা রয়েছে।


তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মেহমেত এরশয় এক বিবৃতিতে বলেন, আমরা বিশ্বাস করি ২৮ গ্রাম ওজনের এই কিউনিফর্মটি ব্রোঞ্জ যুগের শেষের দিকে অর্থনৈতিক কাঠামো এবং রাষ্ট্রব্যবস্থা বোঝার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টিকোণের ধারণা দেবে।

 

কিউনিফর্মটি ১.৬ সেন্টিমিটার পুরুত্বের সাথে আকারে মাত্র ১.৭ ইঞ্চি বাই ১.৪ ইঞ্চি। প্রাচীন শহর আলাখের গেটের বাইরে গবেষকরা এই নিদর্শনটি খুঁজে পেয়েছেন। যা বর্তমানে টেল আটচানা প্রত্নতাত্ত্বিক সাইট নামে পরিচিত।

একটি প্রাচীন আসবাবপত্র অর্ডার

ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার লিওনার্ড উলি ১৯৩০-এর দশকে প্রথম আলালাখ শহরটি খনন করেন। বাল্টিমোরের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাসিরিওলজির সহযোগী অধ্যাপক ড. জ্যাকব লাউইনগার বলেন, গেট সংলগ্ন একটি দুর্গে কিউনিফর্মটি আবিষ্কার করেন তিনি।

ড. জ্যাকব লাউইনগার ও জনস হপকিন্স বিভাগের 'নিকট প্রাচীন প্রাচ্য স্টাডিজ' বিভাগের ডক্টরাল শিক্ষার্থী জেইনেপ টার্কার বর্তমানে তুরস্কের মুস্তাফা কামাল বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আকারের সাথে কিউনিফর্মটি অনুবাদ ও অধ্যয়ন করছেন।

টার্কারের নেতৃত্বে গবেষণায় অনুবাদ ও কী পাওয়া গেলো, সেই ফলাফলগুলো প্রকাশিত হবে। তবে এখন পর্যন্ত অনুবাদে পাওয়া গেছে, প্রায় ২০০ বা তারও বেশি কাঠের টেবিল, চেয়ার এবং টুল কেনার তথ্য কিউনিফর্মটিতে আছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত