আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ন্যায়বিচার বিলুপ্ত হয়ে যাওয়ায় একের পর এক খুন : বিএনপি

ন্যায়বিচার বিলুপ্ত হয়ে যাওয়ায় একের পর এক খুন : বিএনপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানিয়ে বলেছেন, দেশে ন্যায়বিচার সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগের হত্যাকাণ্ডগুলোর প্রকৃত রহস্য উন্মোচন ও শাস্তি না হওয়ায় একের পর এক শিক্ষক খুনের ঘটনা ঘটছে।

রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ও বিরোধী দল দমনে ব্যবহার করার কারণে সারা দেশে খুন, গুম, অপহরণ, গুপ্তহত্যা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে গেছে। সহিংস তাণ্ডব ও বেআইনি কর্মকাণ্ড এবং বিচারহীনতার কারণে দুষ্কৃতকারীরা বেপরোয়া হয়ে উঠেছে।

মির্জা ফখরুল বলেন, দেশে ভয়ংকর ও আলোচিত হত্যাকাণ্ডগুলো ধারাবাহিকভাবে সংঘটিত হওয়ার পর তা নিয়ে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর দায় স্বীকার দেশের মানুষকে আতঙ্কিত করে তুলছে। কিন্তু ঘাতকদের নির্মূল করতে সরকারের কোনো দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না। শুধু নিজেদের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেরা দায়মুক্তির চেষ্টা করছে। তিনি বলেন, ‘ভোটারবিহীন সরকারের দুষ্কর্মের কারণেই দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে। সেই কারণেই জীবনবিনাশী কর্মকাণ্ডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। মূলত দেশ এখন ভয়ংকর অরাজকতার মধ্যে।’

আলাদা এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহসভাপতি রুহুল কবির রিজভী শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায়ী করেন। তিনি বলেন, ওই বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, তার কোনটিতেই সরকার প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে পারেনি।

শেয়ার করুন

পাঠকের মতামত