আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সাইবার নিরাপত্তা বাড়াতে কর্মকর্তাদের প্রশিক্ষণে বিদেশ পাঠাচ্ছে বাংলাদেশ ব্যাংক

সাইবার নিরাপত্তা বাড়াতে কর্মকর্তাদের প্রশিক্ষণে বিদেশ পাঠাচ্ছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের আন্ত:নেটওয়ার্ক ও সাইবার নিরাপত্তা বাড়াতে আইটি কর্মকর্তাদের এবার বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের এক আইটি কর্মকর্তাকে বিদেশ থেকে তিন দিনের এক প্রশিক্ষণ কোর্স করিয়ে আনা হয়েছে।

সূত্র জানিয়েছে, রিজার্ভের অর্থ লুট হওয়ার পরে বাংলাদেশ ব্যাংকের আইটি ও সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার চিত্র উঠে এসেছে কয়েকটি  প্রতিবেদনে। পরিচালনা পর্ষদে উপস্থাপিত বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রতিবেদনেও আইটি দুর্বলতার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। আইটির দুর্বলতার কারণেই রিজার্ভ লুট হয়েছে বলে সবাই মতামত দেয়। অর্থমন্ত্রণালয় থেকেও এ বিষয়ে ব্যাংককে গুরুত্বসহকারে পদক্ষেপ নিতে বলা হয়, যাতে করে পুনরায় এ ঘটনা না ঘটে। নতুন গভর্নর ফজলে কবির দায়িত্ব নিয়েই ঘোষণা দেন, বাংলাদেশ ব্যাংকের আইটি নিরাপত্তাকে নিশ্ছিদ্র করাই তার প্রধান দায়িত্ব।

দায়িত্ব শীল সূত্রটি জানিয়েছে, সম্প্রতি সাইবার নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আইটি অপারেশন ও কমিউনিকেশন ডিপার্টমেন্টের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারকে সিঙ্গাপুর থেকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। তার প্রশিক্ষণের বিষয় ছিল, আইটি গভর্নেন্স অ্যান্ড আইটি প্রটেকশন। এ কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার পাশাপাশি অর্থমন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন বিভাগের মোট ২০ জন কর্মকর্তাকে এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে। এপ্রিলে মাঝা-মাঝি সময়ে তাদের প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংককে পেপার-লেস(কাগজহীন) করতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সকল কাজ কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করা। সকল অফিস আদেশ ও সার্কুলার কাগজে প্রিন্ট করা হয় না। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ইন্ট্রানেট ব্যবহার করা হয়। এর মাধ্যমে যেকোন সার্কুলার বা অফিস আদেশ সকল কম্পিউটারে প্রদর্শন করা হয়। ইন্ট্রানেটে ঢুকতে ব্যাংকের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারির জন্য রয়েছে আলাদা ইউজার আইডি ও পাসওয়ার্ড।

এই ইন্ট্রানেট, ব্যাংকের আইটিখাত ও দেশ-বিদেশের ব্যাংকের সঙ্গে লেনদেনে ব্যবহৃত সফটওয়্যারসহ সামগ্রীক সাইবার নিরাপত্তাকে নিশ্ছিদ্র করতেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্রটি।

শেয়ার করুন

পাঠকের মতামত