আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

যে চারজনের কারণে শেখ হাসিনার পতন ঘটলো

যে চারজনের কারণে শেখ হাসিনার পতন ঘটলো

ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে ভারতে পালাতে বাধ্য হন। শেখ হাসিনার আকস্মিক পদত্যাগ ও দেশত্যাগে বিস্মিত হয়েছেন আওয়ামী লীগ সরকারের তৎকালীন অনেক মন্ত্রী ও নেতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটিই জানিয়েছেন তারা।

শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য ও শীর্ষ নেতারা পালিয়ে বেড়াচ্ছেন, আতঙ্ক-ভয়ে আত্মগোপনে আছেন। আবার বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আত্মগোপনে রয়েছেন সাবেক মন্ত্রীসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদেরই একজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আপা (শেখ হাসিনা) আমাদের ছেড়ে গেছেন।

আওয়ামী লীগের সূত্র থেকে জানা যায়, তিনি যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তার মন্ত্রিসভা এমনকি তার ঘনিষ্ঠ মিত্ররা পুরোপুরি বিস্মিত হয়ে যায়। একজন আওয়ামী লীগ নেতা বলেছেন, আমরা এটি টিভি থেকে জানতে পারি।


আওয়ামী লীগের আরেক নেতা বলেন, বিকাল ৩টার দিকে যখন সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন ঠিক তখনই আমরা আমাদের বাড়ি থেকে বের হতে পেরেছি। হাসিনা সরকারের তৎকালীন একজন মন্ত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ধরা পড়লে আমাকে এবং আমার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হতো।

শিক্ষার্থীদের বিক্ষোভে যে গুলি ছোড়া হয়েছে- এনিয়ে কয়েকজন নেতা দুঃখ প্রকাশ করেছেন। শেখ হাসিনা আমাদের কথা শুনতো না বলে দাবি করেন এক নেতা। তিনি এজন্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ চক্রকে দায়ী করেছেন।

'চারজনের এই গ্যাং'- শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করেছেন বলে দাবি আওয়ামী লীগ নেতার। এই চারজনের মধ্যে রয়েছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আওয়ামী লীগের এই নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, এই গ্যাং শেখ হাসিনাকে পতনের দিকে নিয়ে গেছে। তিনি এই চারজনকে অন্ধবিশ্বাস করতেন এবং অতীতে শেখ হাসিনার যে রাজনৈতিক সত্ত্বা ছিল তা তিনি হারিয়ে ফেলেন।

আমরা জনগণের ক্ষোভ বুঝতে পারতাম কিন্তু তিনি আমাদের কথা শুনেননি- এমনটাই বলেছেন আরেক নেতা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত