আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

রাঙ্গামাটিতে মহাসড়কে পাহাড় ধস

রাঙ্গামাটিতে  মহাসড়কে পাহাড় ধস

অতি বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে খাগড়াছড়ির পর এবার রাঙামাটিতেও পানি ঢুকতে শুরু করেছে। জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের খবর পাওয়া গেছে। এদিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় পাহাড় ধসে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
  
গত কয়েক দিনের থেমে থেমে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল ভয়াবহ আকার ধারণ করায় কাউখালী উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়ে যান চলাচল ব্যহত হচ্ছে। কাউখালী উপজেলা সদরে অবস্থিত আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পানির নিচে তলিয়ে গেছে। চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় পাহাড় ধসে পড়ে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।


বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত এ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা যায় সর্বত্র ভয়াবহ অবস্থা। স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি এ এলাকায় জন্মের পর বিগত ২০/৩০ বছরে পানি দেখেননি।

কাউখালী বাজারের সন্নিকটে কাউখালী খালের উপর তৈরি করা বিকল্প সেতু যে কোন মূহুর্তে পানির ধসে গিয়ে যোগাযোগ ব্যবস্থা পুরোদমে বন্ধ হয়ে যাওয়ার সম্বাবনা রয়েছে। এছাড়া উপজেলা সদরের একেবারে কাছাকাছি কার্বারী পাড়া এলাকায় নির্মিত সরকারি আশ্রয়পাহাড় ধসে প্রকল্পের সব ঘর পানির নিচে তলিয়ে গেছে। গভীর রাতে হঠাৎ করে পানি বেড়ে গেলে এসব ঘরে বসবাসকারীরা কোন মতে জীবন নিয়ে ঘর থেকে বের হতে পেরেছে।
 
কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফজলুল হক জানিয়েছেন, উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয়ন প্রকল্পের প্রায় চল্লিশটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তিনি আরো জানান উপজেলা প্রশাসনসহ, রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় তায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। বৃষ্টি কমে আসলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরুপণ করা হবে। 

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হ্যাপী দাস জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করা হবে। 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত