আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

কেজিডিসিএলে দুর্নীতি, গ্যাস নিচ্ছে না ১২৫ শিল্পকারখানা

কেজিডিসিএলে দুর্নীতি, গ্যাস নিচ্ছে না ১২৫ শিল্পকারখানা

চট্টগ্রামে প্রায় ১২৫টির মতো শিল্পকারখানা এক বছরের অধিক সময় ধরে গ্যাস নিচ্ছে না। এসব প্রতিষ্ঠানের কাছে প্রচুর বিল বকেয়ার কথাও শোনা যাচ্ছে। কিন্তু দীর্ঘ সময় গ্যাস না দিলেও তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম আর দুর্নীতি ঢুকে পড়েছে। প্রায় ১৬০০ কোটি টাকার মতো বিভিন্ন গ্রাহকের কাছে গ্যাস বিল বাবদ বকেয়া থাকলেও উদ্ধারে কার্যকর উদ্যোগ নেই। গত ১৯ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনের জন্য ফান্ড থেকে উত্তোলন করে ভাউচার ছাড়াই ১৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক। এছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকা এবং বকেয়া অনাদায়ী প্রতিষ্ঠানের সংযোগ চালু রেখে কোম্পানির লোক জনের আর্থিক সুবিধা লাভের অভিযোগ নিয়ে আলোচনা হচ্ছে। কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে মামলা হয়েছে।


কেজিডিসিএল সূত্র জানায়, চট্টগ্রামে প্রায় ১২৫টি শিল্পকারখানা দীর্ঘদিন ধরে গ্যাস নিচ্ছে না। এদের মধ্যে কোনো কারখানা এক বছরের অধিক, কোনোটা ছয় মাস ধরে গ্যাস ব্যবহার করছে না। এসব সংযোগের মিটার যুক্ত রয়েছে। কিন্তু গ্যাস ব্যবহার না করলেও সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব প্রতিষ্ঠানের মিটার নিয়মিত মনিটরিং করা হচ্ছে গ্যাস ব্যবহার করছে কি না। বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠান থেকে মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ আদায় করা হচ্ছে। এছাড়া সিস্টেম লসের নামে গ্যাস চুরি বেড়েই চলেছে। আগে ২ শতাংশের বেশি সিস্টেম লস হয়নি। এখন হিসাবের খাতায় প্রতি মাসে প্রায় ৪ শতাংশ হারে সিস্টেম লস দেখানো হচ্ছে। এতে মাসে প্রায় ২০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে কেজিডিসিএল।


সংশ্লিষ্টরা জানান, করোনা ভাইরাসের পর থেকে চট্টগ্রামে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। নানা কারণে এসব শিল্প কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। শিল্পে গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৪ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। এতে অনেকেই গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে কারখানায় উৎপাদন বন্ধ রেখেছে। এসব কারখানার বিপরীতে ব্যাংকঋণ রয়েছে। উৎপাদন আর পণ্য বিক্রি করে লোকসানের কারণে অনেকেই বন্ধ রাখতে পারে বলে গ্যাস কোম্পানির কর্মকর্তারা জানান। এসব শিল্পকারখানার মধ্যে রয়েছে রি-রোলিং মিল, গার্মেন্টস, কটন মিল, ভেজিটেবল অয়েল, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, পেপার মিল, সল্ট ফ্যাক্টরি, লেদার ফ্যাক্টরি, ফুড আইটেম উৎপাদনকারী কারখানাসহ নানা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। ইস্পাহানি ফুডস লিমিটেড নামে একটি কারখানা বন্ধ রয়েছে। তবে কোম্পানির এক কর্মকর্তা জানান, তাদের চট্টগ্রামের কারখানাটি ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বিএসআর এম গ্রুপের  একটি স্টিল মিল বন্ধ রয়েছে। কোম্পানির জিএম তপন সেন গুপ্ত জানান, মেরামত কার্যক্রমের জন্য কারখানাটিতে উৎপাদন বন্ধ রয়েছে।

কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (বিপণন-উত্তর) মো. সোলায়মান বলেন, কাঁচামাল সংকট, ব্যাংকঋণ, মূলধন সংকটসহ নানা কারণে অনেক শিল্প কারখানা বন্ধ রয়েছে। এক সময় ন্যূনতম বিল আদায় চালু ছিল। এখন লোডের অনুমোদন অনুসারে প্রতি ঘনমিটারের জন্য ১০ পয়সা হারে ডিমান্ড চার্জ আদায় করা হচ্ছে। হয়তো সাময়িকের জন্য তারা উৎপাদন বন্ধ রেখেছে। বকেয়া অনাদায়ী থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মিটার মনিটরিং করা হয়ে থাকে। যদি কোম্পানিকে না জানিয়ে আবার গ্যাস ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’


কর্ণফুলী গ্যাস কোম্পানিতে প্রায় ১৬০০ কোটি টাকা গ্যাস বিল বকেয়া রয়েছে। এসব বকেয়ার মধ্যে ৮০ শতাংশই শিল্পকারখানায়। বকেয়া অনাদায়ী রেখে প্রতিষ্ঠানগুলো গ্যাস ব্যবহার অব্যাহত রেখেছে। তার বিপরীতে কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তারা শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে আর্থিক সুবিধা লাভের ব্যাপারে অভিযোগ আলোচনা হচ্ছে।

কোম্পানির মোট বকেয়ার বৃহত অর্থ বেসরকারি প্রতিষ্ঠানের কাছে রয়েছে। সিইপিজেডে অবস্থিত একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে গত চার বছরে প্রায় ২৫০ কোটি টাকা বকেয়া রয়েছে। প্রতিষ্ঠানটি প্রতি মাসে একটি কিস্তি করে ৪০টি কিস্তিতে বকেয়া পরিশোধের আবেদন জানায়। কোম্পানি ৩০ কিস্তিতে বকেয়া পরিশোধের অনুমোদন করে। কিন্তু প্রতিষ্ঠানটি দুই বছরে একটি কিস্তি পরিশোধ করে আর বকেয়া টাকা পরিশোধ করেনি। এছাড়া গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে কোম্পানির ডাব্লিউ পিপি ফান্ড থেকে ১৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। এসব টাকা খরচের কোনো ভাউচার দেখাতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযোগ পেয়ে দুর্নীতি কমিশনের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে। এখন বিষয়টি দুদকের তদন্তনাধীন রয়েছে।

উৎপাদন বন্ধ থাকা শিল্পকারখানা বিষয়ে জানতে চাইলে রি-রোলিং মিল মালিক আবু তাহের চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে অনেকগুলো উন্নত প্রযুক্তিসংবলিত রি-রোলিং মিল নির্মাণ করা হয়েছে। এতে ছোট বিনিয়োগের রি-রোলিং মিলগুলো টিকতে পারছে না। লোকসান দিতে হচ্ছে। যার কারণে অনেক রি-রোলিং মিল বন্ধ হয়ে গেছে। আমারও দুটি রি-রোলিং মিল বন্ধ আছে। আবার যাদের ব্যাংকঋণ আছে তারা রোকসান হলেও বন্ধ রাখতে পারছে না।’ বিজিএমইএর সাবেক সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী বলেন, সাধারণত ওয়াশিং ফ্যাক্টরি, স্পিনিং মিলসে গ্যাস ব্যবহার বেশি হয়। ব্যবসা মন্দার কারণে অনেক গার্মেন্ট বন্ধ হয়ে গেছে।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত