আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপালটি হামলা

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপালটি হামলা


ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে সম্প্রতি বৈরুতে হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল বাহিনী। এর জেরে ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ। সেইসঙ্গে গাজায় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিল হিজবুল্লাহ গোষ্ঠী। এ নিয়ে সম্প্রতি উত্তেজনা চরমে পৌঁছায় যে, লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পুরো মাত্রায় শুরু হবে।  


রোববার (২৫ আগস্ট) লেবাননের দক্ষিণানচলে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর আক্রমণ শুরুর আগেই ইসরায়েল একে 'আগাম হামলা' হিসেবে উল্লেখ করে।  

ইসরায়লের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে এসব হুমকি উৎখাতে আইডিএফ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

এরপরেই ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা শুরু করে হিজবুল্লাহ। হিজবুল্লাহ দাবি করেছে, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের উত্তরাঞ্চলে ৩২০টির বেশি রকেট ছোড়া হয়েছে।


এক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে, ইসরায়েলের উত্তরাঞ্চএল ১১টি সামরিক ঘাঁটিকে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ জানায়, তারা গতমাসে তাদের কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার বদলা নিতে ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে।  

এমন পরিস্থিতিতে আগামী ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে অনেক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। নাগরিকদের ঘরের মধ্যে থাকার আহ্বান জানানো হয়েছে। 


লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল
এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পুরো মাত্রার যুদ্ধ শুরু হলো কিনা- এনিয়ে এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া খবর প্রকাশ করেছে।  

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি লেবানন ও ইসরায়েলের এসব ঘটনার ওপর গভীর নজর রাখছেন।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন স্যাভেট বলেছেন, আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করব এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কাজ চালিয়ে যাবো। 

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাতস বলেছেন, ইসরায়েল পুরো মাত্রার যুদ্ধ চায় না। অন্যদিকে হিজবুল্লাহও বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণের প্রথম ধাপ সমাপ্ত হয়েছে। গোষ্ঠীটি এসব হামলাকে সফল হিসেবে উল্লেখ করেছে। 

লেভান্ট ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের পরিচালক সামি নাদের আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলি হামলায় পুরো অঞ্চলকে পূর্ণাঙ্গ যুদ্ধে টেনে নেওয়ার সম্ভাবনা রয়েছে।  

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত