আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

সাকিবের মামলার ব্যাপারে আবার বসবে বিসিবি

সাকিবের মামলার ব্যাপারে আবার বসবে বিসিবি

পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে আদাবর থানার মামলায় আসামির তালিকায় ২৮ নম্বরে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম রয়েছে। সাকিবকে পাকিস্তান থেকে বাংলাদেশে ডেকে এনে জাতীয় দল থেকে বাদ দিতে বিসিবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী। আইনি নোটিশের খবর পেয়ে গতকাল দুপুরেই বিসিবির নতুন বস ফারুক আহমেদ বিসিবিতে গিয়েছেন এবং বিষয়টি নিয়ে বিসিবি সভায় বসেছিল। কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। 


সভা শেষে ফারুক আহমেদ বলেছেন, 'একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো, সেটার ব্যাপারে বলতে পারব না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপরে একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু পাকিস্তানে টেস্ট ম্যাচ চলছে, কালকে (আজ) টেস্টের পঞ্চম দিন। এই মুহূর্তে আমরা কোনো অবস্থান নেওয়ার মতো চিন্তা করিনি। যেহেতু দ্বিতীয় টেস্ট ম্যাচ ৩০ তারিখে মাঝে সময় আছে, সে সময় এই ব্যাপারে আমরা চিন্তা করব, পরিচালকদের সঙ্গে আলোচনা করব, তারপর সিদ্ধান্ত নেব।' 

 
বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
আইনজীবীর পাঠানো নোটিশে বলা হয়েছে, তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনা হোক। বিসিবির কাছে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। এই আইনজীবী ক্রিকেটের বিষয়ে খোঁজ খবর নিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটে দুর্নীতিবিরোধী কোডে বলা হয়েছে, পুলিশ যখন কারো বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গ্রহণ করবে কিংবা কারো বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আসবে, তখন সে বিষয়টি সংশ্লিষ্ট বোর্ড বিবেচনা করে তাকে সাময়িকভাবে অপসারণ করতে পারে। যেহেতু এটা তদন্তাধীন একটি বিষয়, তাকে খেলা থেকে বাদ দিলেই হবে না, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তদন্তকারীরা প্রয়োজনে সাকিবের কাছে প্রশ্ন করতে পারে। আমি একজন আইনজীবী হিসেবে নিয়ম অনুযায়ী যা করা যায়, সে দাবিটাই জানাচ্ছি।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত