আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

যারা দেশের উন্নয়ন চায় না, তারা গুপ্তহত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায় : প্রধানমন্ত্রী

যারা দেশের উন্নয়ন চায় না, তারা গুপ্তহত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “যারা আগুন দিয়ে মানুষ হত্যা করেছে, তারাই এখন গুপ্তহত্যার মদদ দিচ্ছে।”

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্ট ট্রাক প্রজেক্ট মনিটরিং কমিটির চতুর্থ সভায় শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “যারা দেশের উন্নয়ন চায় না, তারা সুপরিকল্পিতভাবে গুপ্তহত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, “অজুহাত তুলে তুলে এ ধরনের হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, এদের পেছনে কারা আছে? খুব স্বাভাবিকভাবে যারা একসময় চেষ্টা করেছে প্রকাশ্যে আন্দোলনের নামে ডাক দিয়ে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। বাসে আগুন, গাড়িতে আগুন, রেলে আগুন, লঞ্চে আগুন, প্রাইভেটকারে আগুন, সিএনজিতে আগুন। বিভিন্নভাবে আগুন দিয়ে পুড়িয়ে যখন তারা দেখল যে, না সরকার উৎখাতও করা যায় না। কিছুই যায় না, তাদেরই মদদ আছে এই গুপ্তহত্যায়।’

শেখ হাসিনা, “এখন তারা প্রকাশ্য আন্দোলনের নামে মানুষ হত্যা করে যখন, শত শত মানুষ মেরে যখন কিছু করতে পারেনি, এখন গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে, যেটা খুব স্পষ্ট বোঝা যায় যে, এর পেছনে কারা এই ঘটনা ঘটাচ্ছে।”

শেয়ার করুন

পাঠকের মতামত