আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

ফারাক্কা বাঁধের সবগুলো গেট খোলা নিয়ে জনমনে নানা জিজ্ঞাসা সৃষ্টি

ফারাক্কা বাঁধের সবগুলো গেট খোলা নিয়ে জনমনে নানা জিজ্ঞাসা সৃষ্টি

ভারত নির্মিত ফারাক্কা বাঁধের সবগুলো গেট খোলা নিয়ে রাজশাহীর জনমনে নানা জিজ্ঞাসা সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবছর ভরাবর্ষার সময়ে (জুলাই থেকে অক্টোবর পর্যন্ত) ফারাক্কা বাঁধের গেটগুলো খোলা থাকে। যা দুদেশের নিয়মিত ব্যবস্থাপনারই অংশ। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত অর্থাৎ বর্ষা মৌসুম জুড়ে পানি কী পরিমাণ আটকে রাখা হবে বা ছাড়া হবে সেটা নির্ভর করে ভারতের অংশে গড় বৃষ্টিপাত ও নদীর পানি প্রবাহের ওপর।


একাধিক বিশেষজ্ঞ জানান, বর্ষা মৌসুমে ফারাক্কা বাঁধের প্রতিটি গেট খোলা থাকে। তবে তার পরিমান ৬ ইঞ্চির মত। বাঁধ খোলা থাকলেও উজানে আর ভাটি এলাকায় (নদীতে) পানির উচ্চতার তারতম্য থাকে। যখন উজানে পানির উচ্চতা বৃদ্ধি পায় এবং ফিডার ক্যানেলে পানি পরিপুর্ন হয়, বন্যার অবস্থা তৈরি হয় তখন ফারাক্কার গোটগুলো ৬ ইঞ্চির থেকে বাড়িয়ে পুরোটা খোলা হয়। এতে ভাটিতে বিপদের শংকা বাড়ে।


এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর তথ্য মতে, গঙ্গা -পদ্মা  নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে।  

পদ্মা নদীর চাপাইনবয়াবগঞ্জ পয়েন্টে পানির সমতল- ২০.৪৬ মি. (সমুদ্রপৃষ্ঠ থেকে) যেখানে বিপদসীমা- ২২.০৫ মিটার। অন্যদিকে রাজশাহীর বোয়ালিয়া পয়েন্টে পানির সমতল- ১৬.৩০ মি. (সমুদ্রপৃষ্ঠ থেকে) যেখানে বিপদসীমা- ১৮.০৫ মিটার।  


পূর্বাভাস মতে, গতকাল সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত আগের গত ৯ ঘন্টায় পদ্মা নদীর পানির সমতল স্বাভাবিক হারে ২ সেন্টিমিটার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।  ফারাক্কা বাঁধের গেটগুলো আগে থেকেই খোলা ছিল এবং বর্তমানে খোলা আছে। তবে আগামী ৪৮ ঘন্টায় পদ্মা নদীর পানির সমতল অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নাই মর্মে পূর্বাভাস রয়েছে। 

 

শেয়ার করুন

পাঠকের মতামত