আপডেট :

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

রাজনীতি হবে জনগণের কল্যাণে: ইশরাক হোসেন

রাজনীতি হবে জনগণের কল্যাণে: ইশরাক হোসেন

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে কেবলমাত্র জনগণের স্বার্থে, জনগণের পাশে দাঁড়ানোর জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। মঙ্গলবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।


এসময় ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে লুটপাট করেছে, বাংলাদেশের মাটিতে তারা নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করেছে। গত ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর আমরা এখন স্বাধীন বাংলাদেশের  নিশ্বাস নিতে পারছি। আত্মসম্মানের সাথে একজন নাগরিকের সম্মান নিয়ে আমরা বসবাস করতে পারছি। 


তিনি বলেন, প্রাকৃতিক কারণ এবং ভারতের কারণে দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় বন্যা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ মারা গেছে, বহু মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকেই বাড়ি ঘরে যেতে পারছে না। একটা ভয়াবহ পরিচিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এবং তাদের নেতৃত্বে বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি হাতে নিয়েছি। বিএনপি আপনাদের পাশে আছে।

বিএনপির এই তরুণ নেতা বলেন, দেশের মানুষ যখন বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে পড়েছে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় বসে ভোগ বিলাসে জীবন কাটিয়েছে। আগামী দিনে আমরা এই রাজনীতির ধারা ভাঙতে চাই, সেই স্বার্থপর রাজনীতির ধারা ভাঙতে চাই। আগামী দিনের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা আপনাদের পাশে থাকবো।


লক্ষ্মীপুরের রামগঞ্জ  কলেজ গেট সংলগ্ন এলাকায় আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে লক্ষীপুর ১ আসন রামগঞ্জের বিএনপি সংসদ সদস্য নাজিম উদ্দিন আহাম্মমেদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাশরুক হোসেন, গেন্ডারিয়া থানা বিএনপির সভাপতি মকবুল হোসেন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ঢাকার ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর লিয়াকত আলী উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত