আপডেট :

        কানাডার ১৪টি ছোট শহরে অভিবাসনের সুযোগ, থাকছে স্থায়ী বসবাসের পথ

        ১৩ বছরের অপেক্ষার অবসান, ১৯ নভেম্বর আসছে গেমিং দুনিয়ার আলোচিত জিটিএ ৬

        ক্যালিফোর্নিয়ায় আবাসন সংকট সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান, নতুন করে জটিলতায় বাড়ি নির্মাণ

        নতুন মেয়র নিতিয়া রমন, ভবিষ্যতে কীভাবে বদলাতে পারে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ

        শিশুদের নি র্যা তনের ভিডিও সরানো না হলে স্পেনে টিকটক বন্ধের দাবি সরকারের

        যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের করসীমা পরিবর্তন, একক ও দম্পতিদের জন্য বাড়ছে করমুক্ত আয়

        কোচেল্লা ২০২৭ মাতাবেন দুয়া লিপা, এসজেডএ ও টেম ইমপালা, থাকছেন ম্যাডোনাও

        ডায়াবেটিস নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা, শোবার ঘরের একটি যন্ত্র নিয়ে গবেষণায় চমক

        ইউএসডিএর নতুন প্রস্তাবে খাদ্য সহায়তা হারাতে পারেন ৬৩ লাখ মার্কিন নাগরিক

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে আটকে নিখোঁজ ২৪ বছর বয়সী তরুণী

        ১৪ বছরের কিশোরকে দিয়ে অনলাইনে পোশাক বিক্রির কাজ, মানবপাচারের অভিযোগে ক্যালিফোর্নিয়ায় ব্যক্তি আটক

        জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ট্রাম্পের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ নিউজমের

        দায়িত্ব গ্রহণের প্রস্তুতি, প্রশাসনিক দল ঘোষণা করলেন গভর্নর-নির্বাচিত জেভিয়ার বেসেরা

        রামানের মেয়র প্রার্থিতার বিরোধিতা করেছিলেন সহকর্মীরা, জয়ের পর দিচ্ছেন পূর্ণ সমর্থনের আশ্বাস

        নর্থ হলিউডে পথচারীদের ওপর উঠে গেল এসইউভি, প্রাণ গেল তিনজনের

        রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে গ্রেপ্তার মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা

        চীনা গুপ্তচর সন্দেহে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক তদন্তে বড় মার্কিন আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ এনভিডিয়ার

        ফ্লোরিডায় বিশেষ চাহিদাসম্পন্ন মেয়েকে শিকল দিয়ে বেড়ায় বেঁধে রাখার অভিযোগে মা গ্রেপ্তার

        ইতিহাস গড়ল লস এঞ্জেলেস, মেয়রসহ তিন নগর পদে দায়িত্ব পাচ্ছেন এশীয় আমেরিকানরা

        নভেম্বরেও গ্রীষ্মের উত্তাপ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

আত্মগোপনে ঢাকার ৯৫ শতাংশ কাউন্সিলর,

আত্মগোপনে ঢাকার  ৯৫ শতাংশ কাউন্সিলর,

সরকার পতনের পর থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের বেশির ভাগ কাউন্সিলর আত্মগোপনে রয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি কাউন্সিলরদের নিয়ে। যার কারণে ওয়ার্ড কাউন্সিলর না থাকায় জনগণ সেবাবঞ্চিত হচ্ছেন।


কাউন্সিলর না থাকায় ঢাকার দুই সিটির কাউন্সিলর কার্যালয় থেকে দেওয়া নাগরিক সনদ পাচ্ছেন না মানুষ। দুই সিটি করপোরেশনের ৯৫ ভাগ কাউন্সিলর আওয়ামী লীগ সমর্থক। যার কারণে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থানের কারণে তারা আত্মগোপনে রয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, মেয়রদের অপসারণ করে কাউন্সিলরদের রেখে নগর প্রশাসন ও সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তারা বলেন, স্থানীয় সরকার বিভাগের উচিত হবে মেয়রদের মতো কাউন্সিলরদেরও বহিষ্কার করে দেওয়া। একই সঙ্গে আঞ্চলিক কার্যালয়ে ঐ সেবা স্থানান্তর করা।

সরেজমিনে মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন সড়কের ড্রেনেজব্যবস্থা উন্নয়নের কাজ অর্ধেক করে ফেলে রেখেছে ঠিকাদাররা। যেসব আগে কাউন্সিলররা তদারকি করতেন। এখন তারা না থাকায় সেটির কাজ আগাচ্ছে না। উত্তর সিটির ১৩ নম্বর ওয়ার্ডের উত্তর পীরেরবাগ এলাকার কমিশনার গলিতে দেখা যায়, প্রায় এক মাস ধরে ড্রেনের ঢাকনা খুলে রেখেছে ঠিকাদাররা। মিরপুর এলাকার বেশির ভাগ ওয়ার্ড কাউন্সিলর লাপাত্তা। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে চরম বিপাকে পড়েছেন সেবাপ্রার্থীরা।


কয়েক জন ওয়ার্ড সচিবরা দাপ্তরিক কাজে ব্যস্ত থাকলেও কাউন্সিলরদের পাওয়া যায়নি। মিরপুর-২ এর বাসিন্দা শামীম হোসেন জানান, ওয়ার্ড কাউন্সিলর অফিস থেকে নাগরিক সনদ ও ওয়ারিশ সনদ দেওয়া হয়। এসব সেবার সনদ নিতে কাউন্সিলরের স্বাক্ষর লাগে। কিন্তু তাকে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। কয়েক বার গিয়েও ফিরে এসেছি।

অন্য এক বাসিন্দা বলেন, আগে কাউন্সিলর অফিস থেকে মশা মারার ওষুধ ছিটানোর কাজ তদারকি করা হতো। কয়েক দিন ধরে মশার ওষুধ ছিটানো হচ্ছে না। এ ব্যাপারে কার কাছে বলব তাও বুঝতে পারছি না। কাউন্সিলর অফিসে তালা ঝুলছে। মশার ওষুধ ছিটানো, রাস্তাঘাট পরিষ্কার, জন্ম-মৃত্যু সনদসহ ১৪টি খাতে সেবা দিয়ে থাকেন কাউন্সিলররা। এখন অচল প্রায় কাউন্সিলর অফিস।

তুরাগের কামারপাড়া এলাকার ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম যুবরাজের অফিসে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলার কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। কাউন্সিলর অফিসের নিচে কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায়, ৫ আগস্টের পর থেকেই পলাতক রয়েছেন তিনি। ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে এলাকায় যুবরাজের বিচারের দাবিতে পোস্টার সাঁটানো হয়েছে।

একই অবস্থা উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমানের কার্যালয়েরও। এলাকাবাসী জানায়, ছাত্র-জনতা অভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন এই কাউন্সিলর।

এলাকাবাসী জানায়, সেবা কার্যক্রম বন্ধ রেখে গা-ঢাকা দিয়েছেন ডিএনসিসি ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিন খান, দক্ষিণখান-আশকোনার ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুর রহমান নাঈম এবং ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা ডি এম শামীমও।

এলাকাবাসীর অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগের সক্রিয় থাকায় জনতার ভয়ে তারা সবাই পালিয়েছেন। নাগরিক সেবা বন্ধ রয়েছে ডিএনসিসির ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন তুরাগের বিশাল এলাকায়ও।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত