আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

শিরোপা নিয়ে ফিরলো অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

শিরোপা নিয়ে ফিরলো অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। বুধবার (২৮ আগস্ট) স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। 


বৃহস্পতিবার (২৯ আগস্ট) চ্যাম্পিয়ন বাংলাদেশ দল দেশে ফিরেছে। বিকাল ৪টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে চ্যাম্পিয়নরা। 

কয়েক ঘণ্টা পরেই যুব চ্যাম্পিয়নদের সঙ্গে দেখা করবেন অন্তর্বর্তীকালীন সরকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জাতীয় ক্রীড়া পরিষদ এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

এর আগে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ক্রীড়াঙ্গণে সফলতা দেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির থাবা থেকে মুক্ত হলে যে কোনো ক্ষেত্রেই সাফল্য আসবে আরও বড় পরিসরে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় দেশের ফুটবলের জন্য ইতিবাচক।’


এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘আমাদের খেলার অঙ্গন থেকে দুইটা ভালো খবর এসেছে। একটা হচ্ছে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়ন ২০২৪, এটাতো বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। আজকে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত যে, আমরা তাদের জন্য একটা সংবর্ধনার আয়োজন করব।’ 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত