আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ক্ষমতার অপব্যবহার করে মামলা প্রত্যাহার চাচ্ছেন না ইউনুস

ক্ষমতার অপব্যবহার করে মামলা প্রত্যাহার চাচ্ছেন না ইউনুস

ক্ষমতার অপব্যবহার করে নিজের বিরুদ্ধে করা মামলার প্রত্যাহার চান না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ২ সেপ্টেস্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।


গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে আপিলের ওপর আংশিক শুনানি শেষে এই দিন ধার্য করেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফজলুল হক। 


ড. ইউনূসের পক্ষে শুনানিতে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলাটি দুদক ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী গত ১১ আগস্ট প্রত্যাহার করে নেয়।

আর অ্যাটর্নি জেনারেল কোর্টে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে করা কোনো মামলা প্রত্যাহার করতে চান না। এটা উনি (প্রধান উপদেষ্টা) চাননা। উনি আইনসম্মত ভাবেই এটা করতে চান।


তিনি আরও বলেন, ড. ইউনূস আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে মামলাগুলো বাতিল করতে চান। তার বিরুদ্ধে মামলা দায়েরের পক্ষে কোনো অভিযোগও নেই। তার বিরুদ্ধে করা মামলা যে প্রত্যাহার হয়েছে তাও জানতেন না তিনি।

এ সময় দুদক আইনজীবী ফজলুল হক বলেন, "আইন অনুযায়ী মামলা প্রত্যাহারের আবেদন করা হয়নি।

বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, এটা কি তবে জুডিশিয়াল অ্যানার্কি।

এর পরই আদালত আগামী সোমবার পর্যন্ত শুনানি স্থগিত করেন। সেদিন মামলাটি প্রত্যাহার করার বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র আইনজীবীকে উপস্থাপন করতে বলেন আপিল বিভাগ।

এর আগে মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়। গত ১২ জুন মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত