আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

নৌবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

নৌবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ নৌবাহিনী। বন্যা দুর্গত এলাকায় বন্যার্তদের স্বাস্থ্য সেবা ও বন্যা পরবর্তী বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী ফেনীর ফুলগাজী উপজেলায় ৩০ শয্যার একটি অস্থায়ী ‘ফিল্ড হসপিটাল’ স্থাপন করেছে। হাসপাতালটিতে কার্ডিওলজিস্ট, সার্জিক্যাল, এনেস্থিসিয়া, অর্থোপেডিক, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম প্রতিনিয়ত ইনডোর ও আউটডোরে সেবা প্রদান করে যাচ্ছে।


বৃহস্পতিবার (২৯ আগস্ট) আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে এই হাসপাতালটিতে ছোট-বড় বেশ কয়েকটি অস্ত্রোপচার সফলতার সাথে সম্পন্ন হয়েছে। সেবা নিতে আসা রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। সেই সাথে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। 

এছাড়াও ফেনীর অন্যান্য স্থানে ও খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিত করছে। ইতোমধ্যে কয়েক হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেছে এবং প্রতিদিন শতশত মানুষ চিকিৎসা সেবা নিচ্ছে। এদিকে অন্যান্য দিনের মতো বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমও অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না-হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক প্রয়াস অব্যাহত থাকবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত