আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

হাঁটুকে সিঁড়ি বানিয়ে গাড়িতে উঠতে সহায়তা করলেন এক সেনা সদস্য

হাঁটুকে সিঁড়ি বানিয়ে গাড়িতে উঠতে সহায়তা করলেন এক সেনা সদস্য

দেশের ১১টি জেলা বন্যা আক্রান্ত। বন্যাদুর্গত এলাকায় উদ্ধার অভিযান এবং ত্রাণসামগ্রী বিতরণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই মধ্যে এক সেনা সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এক নারীকে গাড়িতে উঠানোর জন্য হাঁটু দিয়ে সিঁড়ি তৈরি করে আলোচনায় এসেছেন তিনি।


ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সেনা সদস্যরা বন্যদুর্গত কয়েকজনকে একটি ট্রাকে তুলছেন নিরাপদ স্থানে নেওয়ার জন্য। কিন্তু তাতে কয়েকজন নারী উঠতে পারছিলেন না। ওই সময় নারীদের সুবিধার্থে নিজের হাঁটু গেড়ে বসে হাঁটুকে সিঁড়ি বানিয়ে তাদের গাড়িতে উঠতে সহায়তা করেন এক সেনা সদস্য।
 
ওই সেনা সদস্যের নাম ল্যান্স করপোরাল কাজী সুজন। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার টরকীর কাঁঠালতলী গ্রামে। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কর্মরত রয়েছেন। ২০১২ সালে টরকী বন্দর ভিক্টেরিয়া মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আর্টিলারি কোরে যোগদান করেন। তিনি দূর্লভ রক্তের গ্রুপ ও (নেগেটিভ) হওয়া সত্ত্বেও এ পর্যন্ত ২৩ বার রক্তদান করেন এবং সেনাবাহিনীর রক্তদাতা হিসেবে আখ্যায়িত হন।

বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে বন্যার্ত এলাকার রেসকিউট টিমের উদ্ধারকাজে যান সুজন। সেখানে ঘটে হাঁটু গেড়ে সিড়ি বানানোর ঘটনা ঘটে। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই ফেসবুকে সেনা সদস্য সুজনকে ‘সুপার হিরো’ আখ্যা দিয়ে পোস্ট করেছেন।

ল্যান্স করপোরাল কাজী সুজন গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রজীবন থেকেই দেশের উন্নয়নে কাজ করে আসছি। দেশকে সেবা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছি। মানুষের কল্যাণে নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাব।’

গত ২৩ আগস্ট ২০২৪ তারিখে গুইমারা রিজিয়নের আওতাধীন ফটিকছড়ি উপজেলায় বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের উদ্ধারকাজে তিনি নিয়োজিত হন। ইউনিট অধিনায়কের নির্দেশে দেশপ্রেমিক তরুণ সেনাসদস্য ল্যান্স কর্পোরাল (গানার) কাজী সুজন চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যায় আটকে পড়া শতশত অসহায় এবং অসুস্থ মানুষদের উদ্ধারে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন। এছাড়াও, তিনি বন্যা কবলিত এলাকায় গরিব ও অসহায় মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত