আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

ডাক্তারদের দেওয়া চার দফা দাবিকে যৌক্তিক বলেছেনঃ হাসনাত

ডাক্তারদের দেওয়া চার দফা দাবিকে যৌক্তিক বলেছেনঃ হাসনাত

প্রায় ১০ ঘণ্টা বন্ধ ছিলো জরুরি স্বাস্থ্য সেবা বিভাগ

ডাক্তারদের দেওয়া চার দফা দাবিকে যৌক্তিক বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকে কর্মবিরতিতে থাকা ডাক্তারদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা বলেন। 


হাসনাত বলেন, ডাক্তাররা যে চার দফা দাবি দিয়েছেন সেগুলো যৌক্তিক। দ্রুত সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মানুষের সেবায় ডাক্তারদের যে অবদান বা তাদের পেশাদারিত্ব সেটি অন্যকিছু দিয়ে রিপ্লেসমেন্টের কোনো সুযোগ নেই।


তিনি আরও বলেন, ডাক্তারদের ওপর যে হামলা হয়েছে সেটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের বিভিন্ন জায়গাতে এসব হামলা হয়েছে। যারা হামলার সাথে জড়িত তাদের রাজনৈতিক দল মত আদর্শের ঊর্ধ্বে ওঠে তাদের বিচারের আওতায় আনতে হবে। এদের পেশাদারিত্বের জায়গাটি যেন সবসময় নিরাপদ থাকে সেটি নিশ্চিত করতে হবে। কোনো কারণে যদি ডাক্তাররা তাদের কর্মস্থলে নিরাপদ বোধ না করেন তাহলে কোনোভাবে রোগীদের সুষ্ঠু সেবা দেওয়া সম্ভব নয়।

হাসনাত বলেন, সভায় ডাক্তাররা যে চার দফা দাবি দিয়েছেন সেটি নিয়ে কথা হয়েছে। কর্তৃপক্ষকে এসব দাবির ব্যাপারে খুবই পজিটিভ মনে হয়েছে। আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান হবে।


এদিকে গতকাল (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ্তর চিকিৎসা সেবায় অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে ডাক্তারদের ওপর হামলা করে শিক্ষার্থীরা। এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে করে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত