আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

সরকারকে খুশি করার প্রয়োজন নেইঃ তথ্য উপদেষ্টা

সরকারকে খুশি করার প্রয়োজন নেইঃ তথ্য উপদেষ্টা

সরকারকে খুশি করার প্রয়োজন নেই। স্বাধীনভাবে জনগণের পক্ষে সঠিক তথ্য প্রচার করার কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিটিভিকে জনগনের মিডিয়া হিসেবে কাজ করতে হবে। সরকার নয়, জনগণ বান্ধব হতে হবে বিটিভিকে।


বুধবার (৪ সেপ্টেম্বর) রামপুরা বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা প্রয়োজন। ছাত্র- জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহবান জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি আরও বলেন, প্রান্তিক বা ঢাকার বাইরে ও গরিব মানুষ যারা এই মুভমেন্টে শহীদ হয়েছেন, তাদের গল্প জনগণকে জানানো দরকার।


এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না; তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেয়ার পরামর্শ দেন বিটিভিকে। তিনি বলেন, যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেননি, যারা বঞ্চিত ছিলেন, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত। সরকারকে খুশি করতে যেন কিছুই না করা হয়, সে ব্যাপারে বিটিভিকে স্পষ্টভাবে বলে দেন তথ্য উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৮ আগস্ট বিটিভিতে হামলায় অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ডিডিজি জনাব সাইদুর রহমান। এ হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কিনা জানতে চান তথ্য উপদেষ্টা।

সংখ্যালঘুদের উপর হামলা, বন্যার্ত মানুষদের দুর্গতি, সারাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।


এর আগে আইসিটি টাওয়ারে এটুআই এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজ করতে হবে। এটুআই এর কাজের ব্যাপারে যেন কোন অভিযোগ না আসে সেই দিকে খেয়াল রাখতে বললে উপদেষ্টা। অনেকে ব্যক্তি উদ্যোগে বা গ্রুপ ভিত্তিক ভালো উদ্ভাবনি কাজ করছে তাদের পরামর্শ দিলে সেটাও তাদের কাজে আসবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, এটুআই এর অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ এবং স্বচ্ছ হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত