আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিএনপি-জামায়াত বেছে বেছে গুপ্তহত্যা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত বেছে বেছে গুপ্তহত্যা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত প্রকাশ্যে মানুষ হত্যা করে সরকার পতনে ব্যর্থ হয়ে এখন তারা বেছে বেছে  গুপ্তহত্যা  চালাচ্ছে।

শনিবার গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এ দাবি করেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না। হত্যাকাণ্ড ও ধ্বংস ছাড়া তারা আর কিছু পারে না। আর আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা এনে দিয়েছে। দেশের উন্নয়নের জন্য কাজ করছে।
 
তিনি বলেন, জাতির পিতা দেশের উন্নয়নের যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে পারেননি। ৭৫-এ তাকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়। এরপর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসে। দেশের উন্নয়নের জন্য এরা কোনো কাজ করেনি।

শনিবার সকাল ১১টার দিকে  গোপালগঞ্জ সদরে ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।
   
সদর উপজেলায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে একসঙ্গে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এগুলোর মধ্যে ৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এরপর শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এরআগে, সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিববুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বিকেল ৩টায় কোটালিপাড়া যাবেন প্রধানমন্ত্রী।

সেখানে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে সুধী সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে তার।

পাশাপাশি উপজেলার ১০০টি প্রাথমিক ও ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।   

শেয়ার করুন

পাঠকের মতামত