আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি মেনে নিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ মোড়ের অবরোধ ছাড়লেন চাকরিপ্রত্যাশীরা। তারা ঘোষণা করেন, রোববার সকাল ৮টার মধ্যে দাবি না মানলে ১০টা থেকে আবারও শাহবাগ মোড় অবরোধ করা হবে।


শনিবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় শাহবাগ মোড়ে আন্দোলনকারী এই ঘোষণা দিয়ে ফিরে যান।


এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করতে প্রবাসী কল্যাণ ভবনে গেলেও তিনি রাষ্ট্রীয় কাজে বেরিয়ে যাওয়ায় তাদের সঙ্গে দেখা হয়নি। সেখান থেকে ফিরে এসে তারা এই ঘোষণা দেন।

আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, স্যার (আসিফ নজরুল) রাষ্ট্রের জরুরি কাজ থাকায় তিনি আমাদের যাওয়ার আগে বেরিয়ে গেছেন। যাওয়ার আগে তিনি তার পিএসকে একটি লিখিত দিয়ে জানিয়ে গেছেন, আগামী সাত থেকে দশ দিনের মধ্যে সমস্যা নিরসনে একটি বৈষম্যহীন কমিটি করবেন। সেখানে প্রথম কাজ থাকবে আমাদের দাবির যৌক্তিক ও সুনির্দিষ্ট সমাধান।


রাসেল এ সময় সমবেত আন্দোলনকারীদের উদ্দেশে প্রশ্ন করে জানতে চান এটা মানবেন কি না। তারা সমস্বরে বলে ওঠেন ‘না’৷ এরপর তিনি বলেন, আমরা যেহেতু অপেক্ষা করতে চাচ্ছি না, তাহলে আমরা আগামীকাল সকাল ১০টায় আবারও অবস্থান কর্মসূচি করব।

আরেক সমন্বয়ক মোজাম্মেল বাবু বলেন, আমরা আগামীকাল সকাল ৮টা পর্যন্ত ১২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি দাবি মানার জন্য। দাবি না মানা হলে আমরা সকাল ১০টা থেকে আবারও শাহবাগ মোড়ে অবস্থান (অবরোধ) করব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত