আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ঢাকার কারওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকার কারওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকার কারওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে কারওয়ান বাজারের কাঁচাবাজার। কালবৈশাখীর পর হঠাৎ অগ্নিকাণ্ডে ওই মার্কেটের ১৮৬টি দোকান পুড়ে গেছে। ভস্মিভূত হয়ে গেছে  সবজিসহ বিভিন্ন ধরনের পণ্য।

রোববার রাত পৌনে ৮টার দিকে জনতা টাওয়ারের পাশে ওই মার্কেটের একটি লেপ-তোষকের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা তাৎক্ষণিকভাবে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট ও স্থানীয় লোকজন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই মার্কেটের স্টার মাহবুব বেডিং স্টোরের স্বত্ত্বাধিকারী মাহবুব আলী বাবু জানান, মার্কেটের মালিক উত্তর কারওয়ান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, এতে ১৮২টি দোকান ছিলো। এসব দোকানের সবকটিই পুড়ে গেছে।

এদিকে ঘটনাস্থলে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক জানিয়েছেন, মার্কেটের ১৮৬টি দোকান পুড়ে গেছে। তবে আগুনের কারণ এখন জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স) মেজর একেএম শাকিল নেওয়াজ সাংবাদিকদের জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

‘মার্কেটে বিভিন্ন ধরনের দোকান ছিলো, এরমধ্যে ছিলো নানা ধরনের দাহ্য পদার্থও। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাছাড়া বাতাসের আধিক্যও আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ।’ 

তিনি বলেন, ‘পানিরও কিছুটা সঙ্কট ছিলো। আশপাশে পানি পাওয়া যাচ্ছিলো না এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু দেরি হয়।’

শেয়ার করুন

পাঠকের মতামত